somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

না বুঝেই আপনি ইন্টারনেটকে জানিয়ে দিচ্ছেন আপনার ভালোলাগা-মন্দলাগা!

২৫ শে মার্চ, ২০১৭ রাত ১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেদিনের ঘটনা। মাকে ফরিদপুরে ডাক্তার দেখাবো বলে পরিচিত এক সার্জারির ডাক্তারের কাছে ফেসবুকে জানতে চাইলাম মেডিসিনের ডাক্তার কাকে দেখানো যায়। তিনি যার নাম বললেন, তাঁর নামটি ইংরেজিতে বেশ ক'বার লেখা হয়েছে মেসেঞ্জার অ্যাপে। তো, সেদিনই দেখি সেই মেডিসিনের ডাক্তারের ফেসবুক আইডি আমার বন্ধু সাজেশনে চলে এসেছে! তখন অবাক না হয়ে ৩-৪টা মিউচুয়াল ফ্রেন্ড দেখে ভেবেছিলাম, কাকতালীয় ব্যাপার মনে হয়। কিন্তু আজ কেন জানি বিষয়টা ফেসবুকের ইচ্ছাকৃত বলেই মনে হচ্ছে। খুব সম্ভবত ফেসবুক ঐ নামটি সার্চ দিয়ে আমার মিউচুয়াল ফ্রেন্ড ধরে তাঁকে খুঁজে এনে আমার সামনে দিয়েছে।

মেসেঞ্জার অ্যাপে তো এখন আপনার মোবাইলের এসএমএসও দেখাতে ও দেখতে চায়। মোবাইলের কন্টাক্ট লিস্ট দেখে ফেসবুক আইডি খুঁজে দেয়ার ধারণাও পুরাতন হয়ে গেছে। অ্যামাজন বা গুগলে আপনি যে বিষয়ের ওপর খোঁজেন, দেখবেন আপনি যেই ওয়েবসাইটেই যান না কেন, সেখানে সেই বিষয়ের বিজ্ঞাপনই বেশি বেশি দেখায়। একে বলে 'গুগল অ্যাড সেন্স'। ফেসবুকে আপনি যে টপিকগুলো পছন্দ করেন, তার ওপর ভিত্তি করে আপনাকে নতুন চয়েজ দেয়া হয়। একটু খেয়াল করলেই দেখবেন।

যদি আপনি শুধু মেয়ে আইডি পেলেই অ্যাড পাঠান, তবে আপনার ফ্রেন্ড সাজেশনে দেখবেন একের পর এক অজানা মেয়ের আইডি! আপনি জিমেইলে 'I have attached a file' লিখে কোনো ফাইল যুক্ত না করেই মেইল সেন্ড করতে গিয়ে দেখুন। দেখবেন, জিমেইল আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছে, 'তুমি লিখেছো ফাইল অ্যাটাচ করেছো, কিন্তু করোনি, করবে এখনি?' তার মানে, গুগল আপনার লেখা প্রতিটি লাইন প্রতিটি শব্দ পড়ছে, আপনার কোনো প্রাইভেসি থাকছে না!

এভাবে, দিন দিন আমরা বন্দি হয়ে যাচ্ছি প্রযুক্তির কাছে। ইন্টারনেটের মাধ্যমে আমরা আমাদের পছন্দ-অপছন্দের লিস্ট তুলে দিচ্ছি উন্নত দেশের প্রযুক্তি জায়ান্টদের কাছে। এরপর এসব জায়ান্টরা কোনো গোপন চুক্তির মাধ্যমে 'Jason Bourne', 'I. T.' কিংবা 'Source Code' বা 'Eye in the sky' এর মতো ছবির স্টাইলে তা উন্নত বিশ্বের কোনো সিক্রেট ইনটেলিজেন্ট এজেন্সির হাতে তুলে দিচ্ছে কিনা তা কে জানে?

সেয়েন্স ফিকশন ছবিগুলোই হয়তো একদিন সত্যি হবে। তখন হয়তো কোনো সুপার কম্পিউটার দুনিয়ার সব ক্ষমতা নিজের কব্জায় নিয়ে মানুষকেই তার গোলাম বানিয়ে ফেলবে! আর, মানুষের কল্পনাশক্তির প্রশংসা করতেই হয়; সেইসব সায়েন্স ফিকশন ছবির গল্পকারদের আশংকাই হয়তো সত্যি হতে চলেছে!
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দিল্লির রাজপথে তরুণদের ‘জেনজি ২.০’ অভ্যুত্থান এবং বাংলাদেশের জুলাই-পরবর্তী রূপান্তরের নির্মম বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৩৮

ভারতের রাজধানী দিল্লির বুকে যা ঘটে গেল, তা সাম্প্রতিক ইতিহাসে সত্যিই অভূতপূর্ব। ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে ‘তেলাপোকা’ বা ককরোচ জনতা পার্টির... ...বাকিটুকু পড়ুন

বিমানবন্দরে নির্ঘুম রাত (সাময়িক পোষ্ট)

লিখেছেন কাছের-মানুষ, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৭

আমার এখানে বাজছে রাত প্রায় দুটা! এখনো জেগে আছি। জেগে থাকার শানে নুযুল হলো, আমি অনেকটা ফাইসা গেছি! হায়দার সাহেবের গানের মতো, "আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকা চিপায়!"... ...বাকিটুকু পড়ুন

মতামত পোস্ট: ১ আগস্ট ২৪ এ লেখা: আমার কথা ৯৫ ভাগ মিলে গেছে

লিখেছেন অর্ক, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৫৭



এবারের ছাত্র আন্দোলনের মূল যে দাবি বা উদ্দেশ্য, তা আসলে অত্যন্ত সাধারণ। সে সব সকল মাধ্যমে বহু চর্চিত, প্রচারিত ও আলোচিত। তাই পুনরাবৃত্তি থেকে বিরত থাকছি। আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

লিখেছেন জুল ভার্ন, ১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৯



ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।... ...বাকিটুকু পড়ুন

বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।

লিখেছেন তানভির জুমার, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫০

‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

×