somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

...নিপুণ কথন...
শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun (DEV DULAL GUHO)

অনলি ধান্দাবাজি অ্যান্ড ভন্ডামি ইজ রিয়্যাল!

২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উচ্চ ভিজিট ছাড়া যিনি কোনোদিন আসেন না, সেই মহারাজ ফ্রিতেই এলেন। তারপর উদ্দেশ্যপ্রোণোদিতভাবে কাউকে উদ্দেশ্য করে মাইকে বয়ান শুরু করলেন। যাকে উদ্দেশ্য করে বললেন, সে তখন অসুস্থ হয়ে লেপের নিচে। তিনি তাঁকে সম্মুখ তর্কযুদ্ধে না ডেকেই(পারবেন না জেনেই) দূর থেকে তাঁর বক্তব্যে যা বললেন, তার সারাংশ হলো এই, শিক্ষাগ্রহণের কোনো প্রয়োজনই নাই, শিক্ষিত না হয়েও বড় মানুষ হওয়া যায়, দেবী সরস্বতীর পূজা করা যায়। তিনি এমপি মমতাজ আপার প্রসঙ্গ টেনে বললেন, তিনি তো গ্রাম থেকে এসেছেন, শিক্ষিত নন, তবু তিনি জনপ্রিয় কণ্ঠশিল্পী(তাঁর রুচির প্রশংসা করতে হয়) এবং এমপি। সুতরাং, শিক্ষার কোনো দরকার নাই। টাকা-পয়সাই হলো সব। অনলি ধান্দা অ্যান্ড ভন্ডামি ইজ রিয়াল।
.
তিনি ঠিকই বলেছেন, ভুল বলতে পারেন নাকি তিনি? তিনি হলেন দেবতা। তিনি ঠিকই বলেছেন, শিক্ষিতরা কেন সরস্বতী দেবীর পূজা কমিটিতে থাকবে? অশিক্ষিত স্বল্পশিক্ষিত কিংবা নেশাখোরেরাই তো থাকবে। তারা এই রাত ১:৩০ টার সময়েও সাউন্ডবক্সে বেস বাড়িয়ে গানের তালে মদ খেয়ে তাদের মা সরস্বতীর সামনে নাচবে, সেই শব্দে অনেকে অসুস্থ হয়ে পড়বে, ছাত্রছাত্রীরা পড়তে পারবে না ঘুমাতে পারবে না, শিক্ষকরা পড়াতে যেতে পারবে না ঘুমহীন চোখ নিয়ে। ঠিকই তো, পড়ালেখার কী দরকার?
.
আসলেই তো, ধর্মীয় প্রতিষ্ঠানকে ব্যবসা প্রতিষ্ঠান বানিয়ে কোটি টাকা নিজের পকেটে আনতে কি শিক্ষিত হতে হয়? অভুক্ত পাগলটির সামনে থেকে খাবারের প্লেট কেড়ে নেয়া কি শিক্ষিত লোকের কাজ? মন্দিরের সামনের উঠোনে ভুল করে জুতা নিয়ে ঢুকেছে বলে অসহায় বাচ্চাকোলে মহিলাটিকে অকথ্য ভাষায় গালাগালি করতে কি শিক্ষা লাগে? দেশ-বিদেশ ঘুরে ধর্মের কথা বলে ভিক্ষে করতে কি প্রাতিষ্ঠানিক শিক্ষা লাগে?
.
লাগে না। শুধু লাগে ধর্মীয় গ্রন্থের কিছু বানানো গল্পকে বিশ্বাসযোগ্য করে উপস্থাপনের যোগ্যতা, পোশাকে দেবতা-দেবতা ভাব, ধান্দাবাজদের সহযোগ, আর লাগে অবুঝ অন্ধভক্তদেরকে মোহবিষ্ট করে রাখার মতো অদ্ভূত সম্মোহনি শক্তি, ব্যাস! তাহলেই যাচ্ছেতাই করা যায়। যাকে খুশি নাস্তিক বানিয়ে দেয়া যায়, যাকে খুশি 'নরকে যাবে' বলে দেয়া যায়। বিরুদ্ধাচরণ করলেই সগোত্রীয় যে কাউকে দূরে সরিয়ে দেওয়া যায়। আবার যুক্তিতে না পেরে শত্রুর সাথেও আপোষ করতে সময় লাগে না।
.
মজার ব্যাপার হলো, এদেরকে কেউ ভন্ড বলতেও সাহস পায় না! অসহায় সেই বিধবাটিকেই শুধু অপমানিত হতে হয়, যিনি দীর্ঘ ১৭ বছর সেই মহারাজের প্রতিষ্ঠানেই প্রায় বিনে পয়সায় দাতব্য সেবা দিয়েছেন, তার বাড়িঘরই শুধু বছরের পর বেদখল থেকে যায়! এসব দেখেও না দেখার ভান করতে এবং দখলদারদের পক্ষে থাকতেও মহারাজদের শিক্ষাদীক্ষার প্রয়োজন পড়ে না। পড়ে কী?
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে বিলের কোনো রসিদ নেই

লিখেছেন রাজসোহান, ০৩ রা আগস্ট, ২০২৬ রাত ১১:২৪



ঢাকার পাইপলাইন গ্রাহকদের একটা বড় অংশ এই জুলাইয়ে জানিয়েছেন, দিনে এক থেকে দুই ঘণ্টার বেশি গ্যাস তাঁরা পান না। সেই এক-দুই ঘণ্টাও আসে গভীর রাতে কিংবা ভোরের আগে। ফলে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট : পর্ব- ১

ভুমিকা
১.১ গবেষণার পটভূমি
একবিংশ শতাব্দীর... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

×