somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

...নিপুণ কথন...
শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun (DEV DULAL GUHO)

প্রশংসা-ভিক্ষা করবেন এবং ফলোয়ার বাড়াবেন যেভাবে

২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনার প্রশংসা কেউ করছে না, অথচ আপনার কাছের কাউকে প্রশংসার জোয়ারে ভাসিয়ে দিচ্ছে? আপনি পুরস্কার পাচ্ছেন না, কিন্তু অন্য কেউ জায়গামতো প্রভাব বা টাকা খাটিয়ে ঠিকই পেয়ে যাচ্ছে? আহারে, এতে কি আপনার খুব জ্বলে-পুড়ে যাচ্ছে? বাদ দিন জ্বলা-পোড়া, হাতে নিন মোবাইল। অত:পর খুলে ফেলুন ফেসবুক, তেলবাজির আসল জায়গা।
.
তারপর যা করবেন:
মানুষ যার প্রশংসা করছে অথবা যে টাকা দিয়ে পুরস্কার কিনেছে, আই মিন যার মাথায় তেল দেয়ার লোকের অভাব নাই, আপনি তাকে ট্যাগ করে সরাসরি আরও বেশি তেল দিন। আপনি তাকে 'দুনিয়ার সবচেয়ে সুদর্শন পুরুষ', 'সবচেয়ে ভালো গায়ক' কিংবা 'সবচেয়ে অসাধারণ লেখক' এর খেতাব দিয়ে দিন এবং কিছুক্ষণ অপেক্ষায় থাকুন।
.
দেখবেন, চক্ষুলজ্জার খাতিরে তিনি আপনাকে কম করে হলেও 'নিখিল ভারতের একমাত্র স্মার্ট বয়', 'যার লেখা না পড়লে আমিও লেখা খুঁজে পাই না', কিংবা 'যার ছবি না দেখলে আমি রাতে ঘুমাতে পারি না' টাইপের তেল দেবেই। আর আপনাদের দুজনের তেলবাজি দেখে সাধারণ জনতা হা করে তাকিয়ে ভাববে, 'আহা! দুইজন মহামানব অমিত প্রতিভাধর ব্যক্তি আমাদের লিস্টে!' তখন যারা আপনার লিস্টে নেই, তারাও আপনাকে অ্যাড পাঠাবে, আপনার ফলোয়ার বাড়বে।
.
ব্যস, হয়ে গেলো! তেলের বিনিময়ে তেল! যে তেল দেয় না, সে তার ন্যায্য প্রাপ্য প্রশংসাটুকুও পায় না, জেনে রাখুন। ফেসবুককে দোষ দিয়ে লাভ নেই, বাস্তবটাও ঠিক এমন।

লেখা: দেব দুলাল গুহ
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

যে বিলের কোনো রসিদ নেই

লিখেছেন রাজসোহান, ০৩ রা আগস্ট, ২০২৬ রাত ১১:২৪



ঢাকার পাইপলাইন গ্রাহকদের একটা বড় অংশ এই জুলাইয়ে জানিয়েছেন, দিনে এক থেকে দুই ঘণ্টার বেশি গ্যাস তাঁরা পান না। সেই এক-দুই ঘণ্টাও আসে গভীর রাতে কিংবা ভোরের আগে। ফলে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট : পর্ব- ১

ভুমিকা
১.১ গবেষণার পটভূমি
একবিংশ শতাব্দীর... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

×