somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এ কেমন জাতি গঠন করছি আমরা?

০৮ ই মার্চ, ২০১৮ রাত ১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা মেয়ে একা চুল খুলে একটু সুন্দর করে সেজে রাস্তায় হেঁটে যাবে, অথচ তাকে কোনো বাজে কথা শুনতে হবে না, তার গা ঘেঁষে যাওয়ার সাথে সাথে তার শরীরকে কোন না কোনোভাবে জোরপূর্বক ছুঁয়ে দেওয়ার চেষ্টা করবে না কোনো পুরুষ, এমন একটা সমাজ আমরা গড়ে তুলতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা। এটা আমাদের লজ্জা, যে মেয়েদের রাস্তায় একা চলতে গিয়ে সম্মুখীন হওয়া বাজে অভিজ্ঞতার কথা আমাদেরকে শুনতে হয় এবং আমরা কিছুই করতে পারি না, আমরা ঐ শুয়োরগুলোকে রাস্তায় ফেলে পেটাতে পারি না।
ওদেরকে কেনো রাজনৈতিক পরিচয় দেওয়া হয়?
.
রাস্তায় চলাফেরার পথে একটা সুন্দরী মেয়েকে দেখে আমারও ভালো লাগতেই পারে। আমি তার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকাই, হয়তো ফিরে ফিরে বেশ কয়েকবার তাকাই, তারপর মেয়েটিও দূরে চলে যায়, আমিও আমার পথে চলে যাই। এতে দোষের কিছু নেই।খুব ইচ্ছা হলে মেয়েটির সঙ্গে পরিচিত হতেও পারি।( এটুকুও আমাকে দিয়ে এই পর্যন্ত হয়নি), কিন্তু এতেও দোষের কিছু নেই। অপরিচিত একটা মেয়েকে দেখে আমার ভালো লাগতেই পারে, আমি তার প্রেমেও হাবুডুবু খেতে পারি। এটা আমার শরীরের হরমোনের কাজ, স্রষ্টা আমাদেরকে এভাবেই বানিয়েছেন। কিন্তু আমি কেনো মেয়েটির শরীর ছুঁতে চাইবো? কেনো তাকে পণ্য ভাববো? কেনো তাকে টিজ করতেই হবে আমার? আমি বুদ্ধিমান হলে তো আমার বোঝা উচিত, এসব করে মেয়েদের মন পাওয়া যায় না। তবে কেন আমি এসব করতে যাবো?
.
এই সমাজটা পচে গেছে। আমাদের চিন্তায় আমাদের মননে আমাদের দৃষ্টিতে ভাইরাস ঢুকে গেছে। আর বিশ্বাসে তো ঢুকেছে সেই কবেই! ভালোকে আমরা কেউ ভালো থাকতে দেই না। খারাপকেই মাথায় তুলে নাচি। যে ছেলেটা সততা ও নীতি নিয়ে চলতে চায়, তাকে সবাই মিলে বিপদে ফেলার চেষ্টা করি, সবাই মিলে তার পিছে লাগি, তার জীবনটাকে নরক বানিয়ে ফেলি । যে মেয়েটি একটু দেখতে সুন্দর, একটু নরম, আমরা তাকে পথেঘাটে উত্যক্ত করি, তাকে ভালো থাকতে দেই না। এ কেমন জাতি গঠন করছি আমরা?
.
এ কেমন মানসিকতা আমাদের, যে আমরা ভালোকে ভালো থাকতে দেই না, প্রতিবাদী মেধাবি ছেলেটিকে আমরা কোন মুখে নির্লজ্জের মতো স্রোতে গা ভাসাতে বলি? কেন তার বিপদের ভয় না দেখিয়ে বিপদ যাতে তার দুয়ারে না আসে, সেদিকে খেয়াল রাখি না? নিজে যা পারিনি, অন্যে তা করতে চাইলে কেনো বাধা দেই, কেন সহযোগিতার হাত বাড়িয়ে দেই না?
.
কেন আজ ঐতিহাসিক ৭ মার্চের এই দিনে একটি মেয়ে রাস্তায় নিগৃহীত হয়ে সারা শরীরে ব্যথা নিয়ে এসে ঘরে বসে চোখ ভিজিয়ে ফেলছে? কেনো সে দেশ ছাড়ার কথা ভাবছে? আমরা কবে এই অবস্থা থেকে পরিত্রাণ পাবো? কবে মানুষ হবো?

দেব দুলাল গুহ / দেবু ফরিদী
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১৮ রাত ১:২৫
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ইরানের নতুন শত্রু হতে চলেছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৬


মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা... ...বাকিটুকু পড়ুন

কল্প-গল্প : প্রমিথিউসের শেষ রাত

লিখেছেন কাছের-মানুষ, ৩১ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:১১



“স্যার, কিছু কয়েন দেন!” মোলায়েম স্বরে বলেই হাত কচলায়।

কয়েনটি যিনি চাইলেন, তিনি একজন ভিক্ষুক। ব্যস্ত শহরের এই চৌরাস্তায় বসে নিয়মিত কয়েন আবদার করাই তার একমাত্র কাজ। মালদার পার্টি... ...বাকিটুকু পড়ুন

একালের আওয়ামী লীগের সাথে সে কালের বিএনপির পার্থক্য কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১



সে কালের বিএনপি বিভিন্ন সময় আন্দোলনের গল্প শুনাতো। একালের আওয়ামী লীগ বিভিন্ন সময় আপা আসার গল্প শুনায়। এর মধ্যে দু’বছর পার হয়েছে আপা আসেননি। সামনে ডিসেম্বরের মহাক্ষণে আপা... ...বাকিটুকু পড়ুন

শামারুহ মির্জারাও সত্য মেনে নেয় যখন/ যদিও এর কোনো প্রয়োজনিয়তা আমাদের নেই॥

লিখেছেন ক্লোন রাফা, ৩১ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩৮


বিএনপি ঘরানার মুখ থেকেও যখন সত্য বেরিয়ে আসে, তখন তা ইতিহাস হয়ে থাকে!

বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা ড. শামারুহ মির্জার একটি সত্য স্বীকারোক্তি......
“বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা ছাড়া... ...বাকিটুকু পড়ুন

×