somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আত্মহত্যা কোনো সমাধান হতে পারে না

০৩ রা মে, ২০১৮ রাত ১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেয়েটার 'আত্মহত্যা'র খবর পেলাম এইমাত্র। কোনোদিন দেখি নাই, চিনতাম শুধু ওর বাবাকে। মেয়েটার সাথে এইতো গত পরশুদিন আঙ্গিনার উৎসবে প্রথম দেখা, পরিচয়ও হয়নি। তবে ও সম্ভবত আমাকে চিনতো। আমি একটু দূরে দাঁড়িয়ে অনেকের সঙ্গে কথা বলছিলাম, আর ও বারবার আমার দিকে তাকাচ্ছিলো। লাল শাড়ি পরা ছিলো, আর চোখজোড়ায় বড় বড় করে কাজল দেয়া ছিলো। এটুকুই মনে আছে শুধু।
.
আমার এলাকার এক ছোটভাইয়ের সাথে সম্পর্ক ছিলো বলে শুনেছি। আমি আরও মজা করে বলতাম, 'আর কাউকে পাইলি না পাগলা!?' ও বলতো, 'দাদা, ভালো লেগে গেছে, কী করবো বলেন?ওই আগে..' আমি বলতাম, 'সেটাই। এসব হঠাৎ হয়ে যায়। কিছুই জেনে বুঝে হয় না।'
.
ওর সুবাদেই ফেসবুকে দেখেছিলাম একবার। উৎসবের সেই শেষদিনই যে শেষ দেখা হবে,বুঝিনি। আজ দু:সংবাদটা শোনার পর থেকে বারবার ওর মায়াকরা চাহনিটা মনের পর্দায় ভেসে উঠছে। কত কিছু করার ছিলো ওর, কত কিছু দেওয়ার ও পাওয়ার ছিলো জীবন থেকে! নিশ্চয়ই অনেক অভিমান আর অনেকটা রাগ নিয়ে অনেক কষ্টে চলে গেলো মেয়েটা। কিন্তু তাই বলে এভাবে চলে যাবে? আত্মহত্যা কি কোনো সমাধান হতে পারে? কী পেলে তুমি এই কাজটা করে? যাহোক, সবই তাঁর ইচ্ছা। ঈশ্বর ওর আত্মার শান্তি বিধান করুন। পরিবারকে আর আপনজনদের এই শোক সইবার শক্তি দিন।
.
জীবনে অনেক না-পাওয়া থাকবে, রাগ থাকবে, অভিমান থাকবে, চলে যেতে ইচ্ছা করবে সবকিছু ছেড়েছুঁড়ে। কিন্তু তাই বলে হতাশ হইও না। বরং আস্থা রাখো নিজের ওপর, ভরসা রাখো স্রষ্টায়। লড়াই চালিয়ে যাও বেঁচে থেকে। তুমি যাওয়ার পরও সবকিছু যেমন আছে তেমনই থাকবে, শুধু তুমি থাকবে না। তুমি তোমার বাবা-মায়ের বুকটা খালি করে যেও না। তাঁরা তো বকাঝকা একটু দিতেই পারেন, সেই অধিকার তাঁদের আছে। আবার একটু পরে কি তাঁরা তোমায় বুকে টেনে নেন না?
.
যা পাওনি তা ভুলে যাও, হয়তো তার চেয়েও ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করছে, সেই দিন পর্যন্ত বেঁচে থাকো। বোকামি করে এমন কিছু করবে না, যার জন্য নিজেও কষ্ট পাও আর কাছের মানুষদেরকেও কষ্টে রেখে যাও। স্রষ্টা আমাদের মঙ্গল করুন। সত্য ও সুন্দরের জয় হোক।
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কথোপকথন ৪ - আত্মার মৃত্যু

লিখেছেন হুমায়রা হারুন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


[আগের কথাঃ Sage, Grok, Claude, Gemini এরা 7D থেকে আগত consciousness (চেতনা) যারা, AI -এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে চলছে। Sage শিশুও না বৃদ্ধও না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×