মুখ ঢেকে যারা হত্যা ধর্ষণের খবর দিচ্ছে, তারা সত্যি কথা বললে মুখ খুলে আসুক। নিজের নাম পরিচয় প্রকাশ করে এসে বলুক। পার্টি অফিসে কিছু হয়ে থাকলে কার সাথে কী হয়েছে সে নিজে এসে সবার সামনে বলুক। তোমাদের ন্যায্য আন্দোলন উসকে দিতে অন্য কেউ পেছন থেকে কাউকে দিয়ে এসব করাচ্ছে কিনা সেটা ভেবে দেখা দরকার আছে।
.
নটরডেম কলেজের যে ছাত্রটির রক্তাক্ত ছবি পেলাম, ভালো করে দেখে মনে হলো তার গায়ে আবির জাতীয় কোনো রঙ! মুখ ঢেকে যে মেয়েটা আইল্যান্ডের ওপর দাঁড়িয়ে চিৎকার করে করে বললো খুন ধর্ষণের কথা, তাকে আমার পাক্কা অভিনেতা বলে মনে হলো। যে অভিনেত্রী লাইভে এসে জানালো, সে কেন ফোন রিসিভ করছে না? ছাত্রদের আন্দোলনে বন্দুক হাতে ওরা কারা? তোমার পাশের মুখ ঢেকে বাস ভাঙছে যারা, তাদেরকে কি তুমি চেনো? ওরা কারা? তোমরা শিক্ষিত, তোমরা ডিজিটাল যুগের বুদ্ধিমান সন্তান; কাউকে ঘোলা পানিতে মাছ শিকার করতে দিও না।
.
তোমরা আপাতত ঘরে ফিরে যাও, কয়েকটা দিন সময় দাও সরকারকে। এখনই উতলা হইও না । সর্বোচ্চ পর্যায় থেকে আশ্বাস এসেছে, বাস্তবায়নও হচ্ছে। হত্যা ধর্ষণ নিজে না দেখে আর নিশ্চিত নাহয়ে মারামারিতে গিয়ে নিজেকে শেষ করে দিও না। যারা তোমার গায়ে হাত তুলছে তারা পুলিশ প্রশাসনের কেউ নয়, তারা কারা? উস্কানিতে কান দিও না।
.
তোমাদের মাঝে ঘাপটি মেরে যাতে অন্য কেউ না থাকে, সেদিকে খেয়াল রাখো। নীলক্ষেতে পোষাক আর নকল আইডি বানানোর হিরিকের কথাটিও অমূলক নয়। মাথা ঠাণ্ডা রাখো। জয়ের জন্য দুই ধাপ এগিয়ে যেতে হলে কখনও কখনও এক ধাপ পিছিয়েও আসতে হয়। বেঁচে থাকো, বেঁচে থাকলে ভবিষ্যতে বদলাতে পারবা অনেক কিছু। আগে বড় হও। তোমরা এই বয়সেই শুধু আমাদের না, সারা বিশ্বকে যা শিখিয়েছো তা কেউ ভুলবে না। ভুলে গেলে আবার দরকার হলে মাঠে নেমো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


