somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিপদে মাথা ঠাণ্ডা রেখে অর্জিত জ্ঞানের প্রয়োগ করতে হয়৷

৩১ শে মার্চ, ২০১৯ দুপুর ১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক বছর আগে দিল্লী, ভারতের বসন্তবিহার এলাকার একটি পাঁচ তারকা হোটেলে(জে.পি হোটেল) ভয়াবহ এক অগ্নিকান্ড ঘটে। অনেক মানুষ প্রাণ হারান। কিন্তু হোটেলে অবস্থানরত আমেরিকান এবং জাপানী অতিথিরা প্রাণে বেঁচে যান। কিভাবে? কারণ তারা তাদের ঘরের দরজার নীচে ভেজা তোয়ালের প্রতিরোধ তৈরী করেন যাতে ঘরে কোনো ধোঁয়া না ঢুকতে পারে। তারা শুরুতেই সৃষ্টিকর্তাকে স্মরণ করে সময় নষ্ট না করে সেই সময়টা হাতের কাছে যা আছে তাই নিয়ে আগুনকে রুখে দেওয়ার চেষ্টা করেছেন, মাথা ঠাণ্ডা রেখে কাজ করেছেন।
.
তারা ভেজা রুমাল দিয়ে মুখ ঢেকে মেঝেতে শুয়ে পরেন কারণ ধোঁয়া উর্ধ্বমুখী হয়। বেশির ভাগ মৃত্যু আগুনের জন্য নয় বরং শ্বাসতন্ত্রে ধোঁয়ার আক্রমনে ঘটে। বেশীর ভাগ ভারতীয় বিল্ডিংয়ের জানালা দিয়ে প্রাণ রক্ষার্থে লাফ দেন এবং অনেকেই মারা যান। অনেকখানি পার্থক্য গড়ে দিয়েছিল এই জ্ঞানটুকুর অভাব। সাধারণ জনগণ এই সচেতনতাটুকু কাজে লাগতে পারে যে আগুন লাগলে কি করা উচিত, কি অনুচিত।
.
কাজেই, সতর্ক থাকুন, ভালো থাকুন। বিজ্ঞান জানুন, বিজ্ঞানের তৈরি যন্ত্রপাতির সাথে আধুনিক যুগে বাস করবেন আর বিজ্ঞান জানবেন না, তা হবে না। বিজ্ঞানের সুফল নিন, কুফলকে রুখে দিতেও বিজ্ঞানকে জানতে হবে।
.
যদিও জানি ভয়াবহ অগ্নিকান্ডের ক্ষেত্রে এই জ্ঞানটুকু দিয়ে হয়তো পার পাওয়া সম্ভব নয় এবং দ্রুত সহযোগিতা পাওয়ার অনিশ্চয়তা আমাদের বোধবুদ্ধিকে এলোমেলো করে দেয়, তবুও তথ্যগুলো জানা প্রয়োজন মনে করে শেয়ার করলাম।
.
আগুন লাগলে কী করা উচিত এমন একটা লেখা লিখেছিলাম বলে অনেকেই এসে জ্ঞান দিতে শুরু করেছিলেন, বলছিলেন ঐ সময় নাকি মাথা কাজ করে না! মাথায় কিছু জ্ঞান লোড করা থাকলে না কাজ করবে! আগে জানুন বাঁচার উপায়, মস্তিষ্কে সঞ্চয় করে রাখুন, তারপর অমন কোনো পরিস্থিতি আসলে (না আসুক তাই কাম্য), তখন মাথা ঠাণ্ডা রেখে ঐ কাজগুলো করার চেষ্টা করবেন যা করা দরকার। তাহলেই বাঁচার সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে। আমি পরামর্শ দেবো, এসব সময়ে করণীয় সম্পর্কে আরও জ্ঞানলাভ করতে 'The Towering Inferno', 'Skyscreeper', '2012', ''Inferno' এর মতো দুর্যোগভিত্তিক ছবি(মুভি)গুলো দেখতে পারেন।
.
ঐ সময়ে মাথা কাজ করে না বলে যদি বাঁচার বিজ্ঞানসম্মত উপায়গুলো না জানেন, তাহলে তো বাঁচার কোনো সুযোগই থাকবে না! মহান সৃষ্টিকর্তা আপনাকে জ্ঞানবুদ্ধি দিয়েছেন, হাত-পা-মস্তিষ্ক দিয়েছেন, সেগুলো আগে কাজে লাগান; তারপর তাঁকে স্মরণ করুন।
.
পরীক্ষার জন্য বই পড়তে হয়, যথাযথ প্রস্তুতি নিতে হয়। সারা বছর কিছু না পড়েই পরীক্ষার হলে গিয়ে স্রষ্টাকে স্মরণ করলে কোনো লাভ হবে না। তিনি তখন বলবেন, 'আমি তোমাকে এই পড়াগুলো আত্মস্থ করার জন্য যা যা দরকার সব দিয়েছি। তুমি সেসব কাজে লাগাওনি কেন?' তিনি মানুষ সৃষ্টি করেছেন, আর মানুষের সৃষ্টি বিজ্ঞান। তাহলে বিজ্ঞানও এক হিসেবে তাঁরই সৃষ্টি৷ একে গ্রহণ করে একটু ভালো থাকা গেলে কেন করবেন না?
.
*সংগৃহীত ও সংযোজিতঃ দেব দুলাল গুহ / দেবু ফরিদী।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত ও সুপ্ত কি আওয়ামী লীগকে লুপ্ত করতে পারবে?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১:৫২



গুপ্ত ও সুপ্ত আওয়ামী লীগকে লুপ্ত করতে না পারলে তারাই আবার ফিরতে পারলে গুপ্ত ও সুপ্তকে লুপ্ত করার কার্যক্রম গ্রহণ করবে। কারণ অতীতে গুপ্ত ও সুপ্তকে লুপ্ত না... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

×