somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেইলি রোড কাচ্চি ভাইতে অগ্নিকাণ্ডের কারণ, সর্বশেষ হতাহতের খবর এবং করণীয়

০১ লা মার্চ, ২০২৪ দুপুর ১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১৪ ঘন্টা আগে ধারণ করা এই ভিডিও দেখে স্পষ্টত বুঝা যাচ্ছে বেইলি রোডের আগুনের সূত্রপাত ভবনটির নিচ তলার রেস্টুরেন্ট থেকেই, যা একদম সিঁড়ির কাছে। যেহেতু ভবনের প্রতিটি তলাতেই রেস্তোরাঁ ছিলো আর সেখানে বিশাল সাইজের রান্না করার গ্যাস সিলিন্ডার ছিলো, সেহেতু সেই অল্প আগুন মুহূর্তেই গোটা ভবনে বড় বড় বিস্ফোরণ আকারে ছড়িয়ে যায়। সিলিন্ডারগুলো সিঁড়িতেও রাখা ছিলো, লিফট দিয়েই মূলত আসা যাওয়া করে সবাই! ভবনে জরুরি নির্গমনের জন্য ফায়ার এক্সিট বা বাইরের দিকে সিঁড়ি ছিলো না। রান্না করার সিলিন্ডার থাকলেও মেয়াদী অগ্নিনির্বাপক সিলিন্ডার ছিলো না। ফলে আগুন লাগলে তা নেভানো তো যায়-ইনি, উপরন্তু মানুষ নিচে নেমে আসার পথটাও বন্ধ ছিলো। সপ্তাহান্তে প্রিয়জনকে নিয়ে একটু ভালো খেতে গিয়ে কেউ পুড়ে গ্রিল চিকেন হয়েছে, আবার কেউ দূষিত বাতাসে দমবন্ধ হয়ে মরেছে। মৃতের সংখ্যা আমার মনে হয় ২০০+ হবে, আপাতত কমপক্ষে ৪৪ জন নিশ্চিত।

ভবনের দ্বিতীয় তলায় দেশের সেরাদের একটি কাচ্চি ভাই রেস্তোরাঁ। সেখানে লিপ ইয়ার আর বৃহস্পতিবার উপলক্ষ্যে ২০% ছাড়ে বিরিয়ানি খাওয়া যাচ্ছিলো। সেই বিরিয়ানি খেতে সেখানে গিয়েছিলেন ৩০ জনের অধিক ছাত্রী নিয়ে মেয়েদের দেশসেরা কলেজ ভিকারুন্নেসার শিক্ষকরা। রাতেই জেনেছি এক শিক্ষিকা সেখানে তাঁর মেয়েসহ পুড়ে মরেছেন।

দেশসেরা কলেজ আমাদের নটর ডেম কলেজের এক ছোটভাই ছিলো নাহিয়ান নামে, যে খুব ভালো উপস্থাপনা-আবৃত্তি করতো। তুখোড় মেধাবি ছেলেটি দেশসেরা ভার্সিটি বুয়েটের সেরা বিভাগ EEE তে পড়ছিলো। বন্ধুদের কাছে হতাশা নিয়ে বলতো, 'এই দেশ থেকে বেরোতে হবে। না পারলে একদিন আগুনে পুড়ে অথবা সড়ক দুর্ঘটনায় মরতে হবে। তার মৃত্যু আগুনে পুড়েই হয়েছে।

সেখানে জানামতে বুয়েটের আরও এক শিক্ষার্থী ছিলেন, যিনি পুলিশের একজন অতি: ডিআইজির মেয়ে। ছোটবেলায় মাকে হারিয়ে দুই বোনের মধ্যে ছোট মেয়েটি বুয়েটে চান্স পাওয়ায় বাবার সে কী গর্ব! সেই মেয়েটিও পুড়ে কয়লা হয়ে গেছে, ইঞ্জিনিয়ার হতে পারেনি।
এক ইতালি প্রবাসী ইতালি ফিরে যাওয়ার আগে তার পরিবারের ৪ জনকে নিয়ে কাচ্চি খেতে গিয়েছিলেন কাচ্চি ভাইতে। ৫ জনই পুড়ে ছাই হয়েছেন সেখানে গতকাল!

প্রতিটা জীবনই মূল্যবান। আটকে পড়া হোটেলের কর্মীদের জীবনও মূল্যবান। তবে মেধাবি ও গুরুত্বপূর্ণ পরিবারের মানুষ মারা যাওয়ায় অনেকের ধারণা এবার বুঝি প্রশাসনের টনক নড়বে। কিন্তু প্রতিবারের মতো এবারও কিছুদিন অভিযান চলবে, কিছুদিন সারোয়ার আলমের মতো ম্যাজিস্ট্রেটদের দেখা যাবে খুব জরিমানা করতে, সিলগালা করতে। তারপর আবার যা তাই, হয়তো সরোয়ার আলমরাও একদিন চুপসে যাবেন!

তারপর আবারও একদিন আগুনে পুড়ে মরবে মানুষ। ৪৪ কেন, ৪৪০ জন মরলেই কী? এই দেশে মানুষের অভাব নাই। 'দ্য টাওয়ারিং ইনফারনো' কিংবা 'ট্রায়াল বাই ফায়ার' দেখেও আমরা কিছু শিখি না। শিখলেও আমাদের এখানে শুধু হাহাকার করা আর লেখা ছাড়া করার কিছু নাই। আর যাদের করার আছে, তাদের এসব দেখার ও ভাবার সময় নাই। তবুও যেখানেই দেখবেন কোনো ভবনে অগ্নিনির্বাপক নেই, জরুরি নির্গমন পথ নেই, তখনই ৯৯৯-এ কল করে জানাবেন। নিজেদেরকেই লড়াই করে বাঁচতে হবে এই মরার দেশে! -- দেব দুলাল গুহ
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০২৪ দুপুর ১:২৬
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই যোদ্ধা!

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪৭


এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া... ...বাকিটুকু পড়ুন

তুমি যা জানো, আমি তা জানি না

লিখেছেন রাজীব নুর, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



তোসার সাথে কথা চালাচালি হয় না মেলাদিন;
বসন্তদিনে অস্ত গেলেই বেশ জমিয়ে,
আড্ডা হতো চিলেকোঠার বারান্দায়।
তোমার মতো স্মৃতিশক্তি প্রখর না হলেও
ভালোই হতো স্মৃতিচারণ।
কতো যে স্মৃতিসমষ্টি- দগদগে-... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×