somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারতে মুসলিমরা কি আসলেই নির্যাতিত?

০১ লা এপ্রিল, ২০২৫ ভোর ৫:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গুজব রটানো কত সহজ দেখেন! ফেসবুক থেকে নেয়া একসাথে সংযুক্ত এই ৩টি ভিডিও দেখলেই পরিষ্কার হয়ে যাবে কীভাবে গুজব রটিয়ে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো হয়। এই ভিডিওতে দেখা যাচ্ছে যা, তা বিশ্লেষণ করা যাক:

১ম ভিডিওতে দেখতে পাচ্ছেন রাস্তায় নামাজরত এক মুসল্লিকে 'পুলিশ'-এর পোশাক পরিহিত একজন লাথি দিচ্ছে, লাঠি দিয়ে পেটাচ্ছে। তবুও ধার্মিক বান্দাটি নামাজ পড়েই যাচ্ছে! স্পষ্টতই ভিডিওটা ভারতের।

এখন একটু ভালো করে খেয়াল করুন:
ভারতের পুলিশের ড্রেস কি এমন হয়? ড্রেসের কাঁধের দিকে স্টার বা পদ্ম ইত্যাদি বসানো নেই কেন? তথাকথিত পুলিশের পায়ে বিশেষ বুটের জুতা নাই কেন? কারণ এটা পুলিশের পোশাক না। এটা নকল পোশাক। আর পুলিশটাও আসল না। আসলে এটা একটা টিকটক ভিডিও, যা প্রচার করে মানুষের অন্ধবিশ্বাস ও ভারতবিদ্বেষকে পুঁজি করে ভিউ বাড়িয়ে ডলার আয় করা হচ্ছে আবার ধার্মিকদের রক্ত গরম করিয়ে দিয়ে দাঙ্গা বাধানোর চেষ্টাও করা হচ্ছে। এটা যদি নাটক না হতো, তাহলে মাঝরাত্রিতে এটা শ্যুটিং করা হতো না। দেখেই বুঝা যাচ্ছে এটা মাঝরাতে ধারণ করা, যখন রাস্তায় একটা গাড়িও দেখা যাচ্ছে না। এটা নামাজের ওয়াক্তও নয়। তো, এত রাতে এখানে রাস্তায় নামাজ পড়লে যানজট হচ্ছে না যখন, তখন কেন পুলিশ এখানে পেটাবে? পুলিশের আর খেয়ে দেয়ে কাজ নেই? ক্যামেরাম্যান যেভাবে ভিডিও করছে, তাতেও স্পষ্ট যে এটা নাটক। কারণ আসল হলে পুলিশ এভাবে এত কাছ থেকে ভিডিও করতে দিতো না। আর এই ভিডিও দেখে আসল পুলিশ ধরে ফেলবে বা এটা যে নাটক তা প্রকাশ হয়ে যাবে বলেই ভিডিওর ফেইক পুলিশ মাস্ক দিয়ে মুখ ঢেকে নিজের পরিচয় লুকাচ্ছে।

২য় ভিডিওতে দেখুন, ভারতে গতকাল ঈদের দিন কীভাবে হিন্দু সাধু নামাজরত মুসল্লিদের উপর পুষ্পবৃষ্টি করছেন! এই মুসল্লিরা আসলেই রাস্তার মাঝখানে নামাজ পড়ছেন, যেখানে কোনো গাড়ি চলতে পারছে না। অনেক মরণাপন্ন রোগী রাস্তায় অ্যাম্বুলেন্সে আটকা পড়ে মারা যেতে পারে, অনেকের গুরুত্বপূর্ণ মিটিং বা পরীক্ষা থাকলে তা মিস হয়ে যেতে পারে৷ তবুও গোটা রাস্তা দখল নিয়ে ঈদের নামাজ হচ্ছে আর তাতে কিন্তু সংখ্যাগুরু হিন্দুরা বাধা দিচ্ছে না, বরং ফুল ছিটিয়ে তাদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছে। যারা বলে কেউ মরলে বা বিয়ে-জন্মদিনে ফুল দিতে নাই, এটা নাকি হিন্দুয়ানী, তারা এটা দেখে কী বলবেন, হিন্দু সাধুরা কি মুসলিমদের ফুল দিয়ে পূজা দিচ্ছেন?

৩য় ভিডিওতে দেখুন, শুধু সাধুরাই না, আরও অনেক হিন্দু ফুল ছিটিয়ে তাদের মুসলিম ভাইদেরকে এই ঈদের বিশেষ দিনে বরণ করে নিচ্ছেন। বাংলাদেশ বা পাকিস্তানে হলে অনেকে ফতোয়া দিতে পারতো এই ফুল ছিটানোয় নামাজে ব্যাঘাত ঘটছে কিংবা বলতে পারতো ধর্ম অবমাননা হচ্ছে। কিন্তু ওখানে এমন কথা কেউ বলছে না। বরং ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে সবাই মিলেমিশে ঈদ উদযাপন করছে।

২য় ও ৩য় ভিডিওর এই অসাম্প্রদায়িক আবহই আমরা চাই সর্বত্র। ১ম ভিডিওর মতো নাটক সাজিয়ে যারা নির্যাতনের গুজব রটায়, তাদেরকে আমরা বুদ্ধি-বিবেচনা দিয়ে যাচাই করে এড়িয়ে চলবো, প্রয়োজনে প্রতিহত করবো। দেব দুলাল গুহ।

গুজব এড়াতে ভিডিওটি শেয়ার করুন।
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০২৫ ভোর ৫:৪৩
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×