আমাদের মহান মুক্তিযুদ্ধের পর আর কোনো বড় যুদ্ধে জড়ায়নি ভারত। আমেরিকা, ইসরায়েল, রাশিয়া যুদ্ধে জড়ালেও চীন আর ভারত যুদ্ধে না জড়িয়ে তড়তড় করে অর্থনৈতিক, সামরিকসহ সবদিক দিয়ে এগিয়ে গেছে। ১৪০ কোটি মানুষের ২৮০ কোটি হাত ভারতকে বিশ্বের চতুর্থ সামরিক পরাশক্তি করে তুলেছে। বিশ্বের অনেক মোড়লই তাই চাচ্ছে জঙ্গীবাদ নির্মূলের নামে ভারতকে একটা বড় যুদ্ধে জড়িয়ে দিতে, যাতে এতোদিনের অর্জনগুলো শেষ হয়ে যায়, ভারত দুর্বল হয়ে পড়ে।
কিন্তু তারা হয়তো ভুলে গেছে, ভারতের মেধাই এখন বিশ্ব চালায়। বড় প্রায় সব প্রতিষ্ঠানের সিইও ভারতীয়, ভারতীয় বংশোদ্ভূতরা বিশ্বব্যাপী রাজনীতিতেও ভালো অবস্থানে। তারা এতটা বোকা নয় যে বিশ্বব্যাপী ও নিজের ঘরে লুকিয়ে থাকা এই ডিপস্টেটের চক্রান্ত ধরতে পারবে না। তাই তারা সরাসরি যুদ্ধে না জড়িয়ে আগে বিভিন্নভাবে পাকিস্তানকে একঘরে করছে।
তারা এমন বুদ্ধি করেছে যাতে পাকিস্তানকে ভাত ও পানিতে মারা যায়। সেই চিন্তা থেকেই প্রথম পদক্ষেপ সিন্ধু নদীর পানিবন্টন চুক্তি থেকে সরে আসা। এই একটা নদীর শাখার মাধ্যমে ভারত পাকিস্তানে পানি না দিলে পাকিস্তানের ৯০% কৃষিজমি মরুভূমিতে পরিণত হবে। খাবে কি? সরাসরি যুদ্ধ না করেও পাকিস্তানকে কাবু করার এমন আরও অনেক উপায় আছে। তারপরেও যদি একান্তই সরাসরি যুদ্ধ করতেই হয়, সেজন্যও তারা প্রস্তুত আছে। একাত্তরের মতো শুধু সাগরপথে পাকিস্তানকে দুনিয়া থেকে আইসোলেটেড করে ফেললেই ১৫-২০ দিনের মধ্যে তাদের তেলের মজুদ ফুরিয়ে যাবে, ফলে সারেন্ডার করতে বাধ্য হবে তারা।
পারমাণবিক বোমার কথা ভাবছেন? পাশাপাশি দুটি দেশ কখনই একে অন্যের উপর পারমাণবিক বোমা ব্যবহার করবে না। কারণ তাদের ভূমি একে অন্যের সাথে যুক্ত। বোমা মারলে তার কিছু অংশ নিজের দেশেও পড়বে। তারপরেও যদি এই পর্যন্ত পাকিস্তান যায়, ওরা একটা মারলে ভারত ১০টা মারতে প্রস্তুত। কিন্তু আশপাশের আমাদের মতো দেশগুলো এমনকি প্রতিবেশী চীনও এই কাজ করতে দেবে না, আগেই পাকিস্তানকে থামিয়ে দেবে। দেব দুলাল গুহ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

