somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি আবাল আম জনতা বলছি,চাইনা এই রক্তচোষা গনতন্ত্র,,,

০৫ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



চাইনা আওয়ামী লীগ, চাইনা বিএনপি, চাইনা জামাত। মুক্তির পথ গনতন্ত্র হলেও, চাইনা বাংলাদেশের এই গনতন্ত্র। বাংলাদেশের এই গনতন্ত্র এখন ধাপ্পাবাজীর গনতন্ত্র। এই গনতন্ত্র শোষনের গনতন্ত্র। এই গনতন্ত্র অসৎ গনতন্ত্র । এই গনতন্ত্র ক্ষমতার হাত ধরে সাধারণ মানুষকে শোষনের পথকে আরো বেশী সুগম করে দেয়। এই গনতন্ত্র কিছু রক্তচোষা পরিবারের সম্পদবৃদ্ধির সহায়ক, যাদের হাতে এখন সারা দেশ কব্জাবন্দী। এই গনতন্ত্র সন্ত্রাসী গনতন্ত্র। পাকিন্তানী আমলে ছিল বাইশ পরিবারের শোষন ও সন্ত্রাস, এখন সে শোষক ও সন্ত্রাসীর সংখ্যা আরো কয়েকগুন বেশী। এ জন্যে স্বাধীন হয়নি দেশ, এ জন্যে বয়নি তিরিশ লক্ষ শহীদের রক্ত।

খালেদা চাইনা, চাইনা হাসিনা, চাইনা নীজামী। হাসিনা, খালেদা সব সমান পাপী, এরা সবাই শোষক। কিছুই আসে যায়না, ভোটে খালেদা জিতল, না হাসিনা জিতল, কে কার সাথে জোট করল। নীজামী জোটে এল কি না এল, তাতে সাধারণ মানুষের কোন চাওয়ার প্রতিফলন নেই। এরশাদ কোন জোটে গেল, এতে কারো পেটে একবেলা বেশী ভাত জুটবে না। এ হলো শোষকদের, অসৎদের, খুনীদের রাজনৈতিক দাবার চাল। কার ভাগে কতো বেশী পড়বে, এ চালে তার হিসেব নিকেশ হয়, সাধারণ মানুষের ভাগ আগের মতোই অপরিবর্তিত শুন্য। এই দাবার চালে শত শত মানুষ মরে, মায়েদের, বাবাদের, শিশুদের কান্নায় আকাশ ফাটে, আমরা হাহুতাশ করি, কিন্তু এতে এই ভুয়া রাজনীতিবিদদের কিছুই যায় আসে না। কখনো বিএনপি পিস্তলের গুলিতে মানুষ হত্যা করে, আওয়ামী লীগ করে পিটিয়ে, জামাত কারো গলার রগ কেটে। এরা সবাই হত্যাকারী, এরা সবাই শোষক, প্রতারক ও সন্ত্রাসী।

সাধারণ মানুষের আশা আকাঙ্খার প্রতিফলন তখনই ঘটবে, যেদিন দলমতনির্বিশেষে মানুষের ঢল নামবে জনপদে। জনস্রোতের ধারায় ভেসে যাবে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ও তাদের তোষামোদকারী পাতি রাজনৈতিক অস্তিত্বগুলো। জনস্রোতের আগুনে পুড়বে শোসকদের দালানকোঠা ও চোরাই কোষাগার। নতুন কোন গনতান্ত্রিক শপথে আবারো মুক্ত হবে দেশ। আত্ম, সমাজ ও রাজনৈতিক শুদ্বিতে শুদ্ধ হবে মাটি, সমাজ ও শহর বন্দর। সেখানে অসৎ রাজনীতি, বাজনীতিবিদ ও তোষামোদকারীদের কোন স্থান থাকবে না; তাদের ঝেটিয়ে পাঠানো হবে ইতিহাসের আস্তাকুড়ে। সে সময় হয়তো এখনো আসেনি, কিন্তু আসবে কোন আগুনঝরা দিনে। আসুন আমরা তারই অপেক্ষায় থাকি ও তারই সন্ধান ও গঠনে আমাদের শিক্ষা, মনন, চিন্তাশৈলী ও বোধকে প্রসারিত করি।


সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৩৩
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আজ হবে দেখা নিশ্চয়ই =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫০


জম্পেশ খানা শেষে তোরা করিস চায়ের আয়োজন
আজ একত্রে কাটাবো সময় আমরা প্রিয়জন,
ধোঁয়া ওঠা চায়ের সাথে আমরা ক'জন
গল্প আড্ডা আহা সেকি মধুর গুঞ্জরন।

জেনে যাবো কেমন ছিলে, আছো কেমন তোমরা,
কেউ... ...বাকিটুকু পড়ুন

তুমি মহারাজ সাধু হলে আজ, আমি চোর হলাম বটে

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:০২


আজ সকালে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন কলিমুদ্দিন দফাদার। পাশের টেবিলে কয়েকজন ব্যবসায়ী নির্বাচন নিয়ে কথা বলছিলেন। তাদের মুখে উদ্বেগ দেখে তিনি বুঝলেন, এটাই তার নিজের মনের প্রতিধ্বনি। ১২... ...বাকিটুকু পড়ুন

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ৯৯

লিখেছেন রাজীব নুর, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



১। আমাদের এলাকায় মুদি দোকানে কাজ করে জাহিদ।
জাহিদের বয়স ২৪/২৫ হবে। সহজ সরল ভালো একটা ছেলে। জাহিদের সাথে আমার বেশ খাতির আছে। সময় পেলেই সে... ...বাকিটুকু পড়ুন

×