আমরা নিজেরাই যখন নামাজ পরতে যাই তখন নব্য এবং মূর্খ কিছু নামাজীর খুব পরিচিত একটি আচরণ লক্ষ্য করি...সেটা হচ্ছে,নামাজের সময় বিরক্ত করতে পারে এই অজুহাতে বাচ্ছা শিশুদের পেছনে ঠেলে দেওয়া হয়...অনেক সময় অবাক হয়ে লক্ষ্য করি কোন কোন ইমাম পর্যন্ত মূর্খতা বশত নামাজ শুরুর আগে এই কথা বলে নেন যেন তাদের পেছনে দেয়া হয়..আসুন দেখা যাক ইসলাম কি বলে......
ইবনে ওমর (রাঃ ) থেকে বর্ণিত,রাসুলুল্লাহ (সাঃ ) বলেছেন, কোন লোক যেন অন্য লোককে তার বসার স্থান থেকে উঠিয়ে দিয়ে সেখানে নিজে না বসে।
আমাদের ভেবে দেখা উচিৎ যে,এতে করে তারা আঘাত পায় এবং এতে তাদের অন্তরে নামাজের প্রতি ঘৃণা তৈরি হতে পারে যার দায় হয়তোবা আমাদের সবাইকে নিতে হবে...ভেবে দেখুন দুষ্টুমি করার জন্যও যদি তারা মসজিদে যায় সেখানে এই বয়সে আপনি নিজে কি করেছেন?লজ্জা হওয়া উচিৎ...মসজিদ চর্চার জায়গা...এটা সাজসজ্জা করে ধার্মিকতা দেখানোর জায়গা নয়...তাদের সাথে তেমন আচরণ করুন যেভাবে আমাদের নবী আচরণ করতেন...একদিন এই দুষ্টুমি করা শিশুদের মাঝ থেকেই হয়তোবা আলেম তৈরি হবে.....সেই সম্ভাবনা অঙ্কুরেই শেষ করে দিবেন না
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১৫ রাত ৯:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




