ওগো লালিত্যলোকের যূথিকার ডালি
নিশার গহীন কোণে তোমার আশা হৃদে নিভৃতে জ্বালি
নহে গণিতের গাঁথুনিতে,নহে আবেগের পদ্মরঙে
আমি অপারগ আমি হতবাক হই তোমারও আহরণে
ওগো নিশাভরা গগনের মুর্ততম হাসি
আমি বলি প্রেমলোক কে বলিছে শশী
বসুধার চোখ তুমি নিদহীন ক্ষণে
ঈর্ষায় গ্রহসব ধিক দেয় প্রাণে
ওগো বামন তারার নিষ্প্রভ আলো
জাগো নব প্রাণের উদ্দীপনায় ছায়াপথ জ্বালো
দেখাও তোমার জলরঙের অবিশ্রান্ত খেলা
জাগাও গগনে তুমি জীবনের জ্বালা
ওগো কুয়াশার রূপে ঢাকা রহস্যের গাঁথা
খুলে দাও দ্বার ,শুনি জীবনের কথা
মাণিক্য,রতন,হীরা আছে যত বুকে
জুরাইব আখি মোর দেখিয়া কল্পলোকে
চলবে......
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






