২০১৪ সালের নভেম্বর মাসের কোন অপুর্ব বিকেলে নটরডেম কলেজ ময়মনসিংহের রুম নাম্বার ২১৪ তে এই গল্পটার জন্ম। সেদিন বাংলা ২য় পত্র পরীক্ষা ছিল আমার। প্রতিবন্ধী দিবস উপলক্ষে একটা ছোটগল্প লিখতে বলা হয়েছিল। মনে আছে, এইগল্পটা লেখার সময় আমার চোখ দিয়ে অঝোর পানি ঝরেছিল। খাতা জমা দিয়ে বের হওয়ার সময় নন্দন স্যার জিজ্ঞেস করেছিলেন, "এই ছেলে, চোখে পানি কেন, এক্সাম ভালো হয় নি? পাস করবা তো?" একইরকম প্রশ্ন করেছিল বন্ধু পাভেল। আমি আমার জীবনে আর কখনো এক্সাম দিয়ে বা লিখে এতটা তৃপ্তি পাইনি যেটা সেদিন পেয়েছিলাম। জানি খুব ভালো ছিল না গল্পটা, সেই সময়টা আমি কখনো ভুলতে পারবো না।
চ্যানেল থেকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে। এবারের প্রতিবন্ধী দিবসে একটা ডকুমেন্টারি জমা দিতে হবে।
পরিচিত কয়েকজনের সাথে যোগাযোগ করে একটা প্রতিষ্ঠানের খোজ পেলাম যেটাতে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা হয়। তো, ক্যামেরাম্যানকে সাথে নিয়ে গেলাম সেখানে।
যে বড় ভাইয়ের কাছে খোজ পেয়ে এসেছিলাম তাকেও সাথে নিয়ে এসেছিলাম। ইনফ্যাক্ট, উনিই আমাদের নিয়ে এসেছিলেন।
যেখানে এসেছি, ভাই সেই প্রতিষ্ঠানটা সম্পর্কে একটা ধারণা দেয়ার চেষ্টা করলেন। তার কথা শুনতে শুনতে একটা আইডিয়া করে ফেললাম কিভাবে কাজ শুরু করব।
যথারীতি আমি আমার কাজ শুরু করে দিলাম। তখন কেবল সুচনা বক্তব্য শেষ করেছি, এমন সময় পেছন থেকে শার্টের কোণায় টান পড়ল। আমি ঘুরে তাকিয়ে দেখি অসম্ভব মায়াবি চেহারার একটা পিচ্চি মেয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি জানতে চাইলাম, কিছু বলবে?
সে নিশ্চুপ।
সেখানে কর্তব্যরত আখি নামের মেয়েটি এগিয়ে আসল। তার কাছ থেকে যেটা জানতে পারলাম সেটা অপ্রত্যাশিত ছিল। এই অসম্ভব সুন্দর মেয়েটি চাইলেই যে কোন কিছু আবদার করতে পারবে না। কথা'র মুখে কথা নেই যে!!!!
রিপোর্টার হওয়ার সুবাদে মানুষের দুঃখ কষ্ট দেখে অভ্যাস্ত। অভিজ্ঞ চোখে সহজেই পানি আসে না। সেদিন কি হয়েছিল জানিনা, আমি বাইরে হয়ে এসে শার্টের কোণা দিয়ে চোখের পানি মুছেছিলাম।
পাশের দোকান থেকে কিছু চকলেট কিনে নিয়ে সেখানে আবার গেলাম। কথা'কে কোলে নিয়ে বসে চকলেট দিলাম। পিচ্চিটা অসম্ভব খুশি হয়েছে। আমি আবার আমার চোখে পানির অস্তিত্ব টের পেলাম।
সেই ঘটনার পর ৪ বছর পার হয়ে গেছে। আমি আজও সেখানে যাই, প্রতি শুক্রবার। আমি কথা'র কাছে যাই; রাসেল, মিমি, সুমি, শামীম, সেলিম, মেহেদি, শারমিনদের কাছে যাই। আমি এই বাচ্চাদের সাথে আনন্দ করতে যাই। তারপর, চোখে অশ্রু নিয়ে বাসায় ফিরি। আমি কাঁদতে ভালবাসি।
আমি ওদের জন্য কাঁদতে ভালবাসি।
কেন কাঁদি?
কারনটাঃ........................
অসংজ্ঞায়িত
১৮ নভেম্বর, ২০১৪।
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



