এতো যে পাহাড় বেয়ে উপরে এলাম
আকাশ, তোমাকে আমি তবু কী পেলাম?
যতই উপরে উঠি ,যত ভাবি ছুই,
হ্রদয় পারেনা ছুঁতে আকাশের ঠিকানা কিছুই।
আঁকাবাঁকা ঘোরানো এ পথে
অজস্র কষ্টের সিঁড়ি বলে
কঠিন শিলার মতো পড়ে আছে বুকের অতলে।
এতো যে পাহাড় বেয়ে উপড়ে এলাম
আকাশ, তোমাকে আমি তবু কি পেলাম?
আকাশ পারিনা তোমায় আমি ছুতে
জানি আমি পাবনা তোমায় কিছুতে
তবু কেন বার বার আমায় হাতছানি দিয়ে ডাকে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


