খুলনার রুমী স্কোয়াডের যে তিনজন অনশনে নেমেছেন তাদের দুইজন আমাদের কুয়েটের ০৮ ব্যাচের। ব্যাপারটা মিডিয়া কভারেজে না আসায় কুয়েটের তেমন কেউই জানতো না। সারাদিন কেউই যায়নি কুয়েট থেকে। রাতে যখন গেলাম তখন ফয়সাল ভাইরে খুব হতাশ লাগছিল। বলল, 'সারাদিন কেউই আসল নারে!' নিজের খুব খারাপ লাগছিল। ভাইরে বললাম 'মন খারাপ কইরেন না ভাই। আসলে কেউ জানে না এখনও। আমরা আপনারই ছোটভাই, আপনার মতই প্রতিবাদী। জানলে সবাই আসত।'
আজ যদি খুলনার রুমী স্কোয়াড ৩৬ ঘন্টা অনশন না করে আমরণ অনশনে নামত তাহলে হয়ত নীরবে নিভৃতে তিনটা সোনার ছেলেকে হারিয়ে ফেলতাম। কেউ জানতামই না।
ক্যাম্পাসে যদি তিনজন আদর্শবান মানুষকে মনে করি তাহলে ফয়সাল ভাইকে অবশ্যই রাখতে হয়। আর তিনদিন পরেই ভার্সিটি লাইফের শেষ ক্লাস তাদের দুইজন -নাসরুম ভাই আর ফয়সাল ভাইয়ের। আর মাস তিনেক পরেই ইঞ্জিনিয়ারিং পাশ করে যাবেন ভাইরা।
শুনলাম ঢাকায় রুমী স্কোয়াডের কে নাকি অসুস্থ হয়ে বারডেমে ভর্তি হয়েছেন। একটা কথাই মনে হচ্ছে যে, জামাত-শিবিরের মত আবর্জনা পরিষ্কার করতে গিয়ে যদি আমরা আমাদের কিছু সোনার ছেলেদের হারিয়ে ফেলি তাহলে পরবর্তী প্রজন্মকে মুখ দেখাবো ক্যামনে!!
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১৩ রাত ২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





