মূলা ঝুলিয়ে লাভ নাই, কার্যক্রম দেখতে চাই। বাঙ্গালি এত গাধা না, মূলার গন্ধে ভুলে না।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
খুলনার নির্দলীয় গণমঞ্চ থেকে পুরো শহর জুড়ে আজ মশাল মিছিল করেছে গণমঞ্চের যোদ্ধারা। মিছিলে পুলিশ প্রহরা থাকলেও বারবার সেটা প্রত্যাখ্যান করে স্লোগান দেয়া হয়
পুলিশের প্রহরা
চাই না, বন্ধ কর
লোক দেখানো প্রহরা
চাই না, বন্ধ কর
এছাড়া পুরো মিছিলে কোনভাবেই পুলিশকে সমানে যেতে দেয়া হয়নি।নির্দলীয় গণমঞ্চ এখন পর্যন্ত যে নি্দলীয়ই আছে তা প্রকাশ করা হয়। ২৫ শে মার্চের মধ্যে জামাত-শিবির নিষিদ্ধের কোন ব্যবস্থা না নিয়ে সরকার স্পষ্টভাবে তাদের আতাতের কথা জানিয়ে দিয়েছে আমাদের মধ্যে। আমরা সঙ্ঘতি চাই না। আমরা জামাত-শিবির নিষিদ্ধ দেখতে চাই। সব দলের রাজাকারের ফাসি চাই। আমাদের স্লোগানঃ
এতই যদি সংহতি
রাজাকারের দে ফাসি!
সব দলের সব রাজাকার
এই মূহুর্তে বাংলা ছাড়।
সরকার সংহতির মূলা ঝুলিয়ে আমাদের বোকা বানাতে পারবে না। জামাত-শিবির কেন আল্টিমেটামের মধ্যে নিষিদ্ধ করা হলো না তার জবাব দিতেই হবে। আর কোন আপোষ নাই।
জামাত নিষিদ্ধ করলি না কেন?
প্রশাসন জবাব দে!
যে কোন ধরণের আপোষকারীরা সাবধান। তোমাদেরও ছাড় দেয়া হবে না। আমরা তোমাদের জানিয়ে দিয়েছি আজকের মিছিলে
আ তে আপোষকারী
তুই রাজাকার, তুই রাজাকার।
আমরা আমাদের প্রাণের দাবি নিয়ে লড়ছি আর সরকার সহ সব রাজনৈতিক দল তাদের ভোটের রাজনীতি চালিয়েই যাচ্ছে। কিন্তু সময় এসে গেছে প্রতিবাদের, প্রতিরোধের
ভোট চাওয়ার রাজনীতি
চলবে না, বন্ধ কর।
আর যে মূলা ঝুলানো হচ্ছে তাতে কোন লাভ নাই। আমাদের ধমনীতে শহীদ রুমীর রক্ত বইছে। আমরা আপোষ করি না বলেই রাজপথে স্লোগান দিয়েছি
মূলা ঝুলিয়ে লাভ নাই
কার্যক্রম দেখতে চাই।
বাঙ্গালি এত গাধা না
মূলার গন্ধে ভুলে না।
কোণ হুজুগে লড়ছি না আমরা। একই দেশের মাটিতে এই দেশের স্বাধীনতা বিরোধীদের সাথে বাচতে পারব না আমরা। একই বাতাসের নিঃশ্বাস নিতে আমাদের বাধে। আজ মিছিল শেষে বাপ্পি ভাই বললেন, এতদিন আমাদের মাখন খাওয়া আন্দোলন হইছে। এবার হবে দাবি আদায়ের আন্দোলন।আর এই আন্দোলনে নিশ্চয় আপোষকারী বাদে আমরা সবাই থাকব।দাবি আদায় না হওয়া পর্যন্ত।
আগামীকালের নির্দলীয় গণমঞ্চের কর্মসূচীঃ
এবার হবে আসল লড়াই। শুধু নির্দলীয় গণমঞ্চেই আর সীমাবদ্ধ থাকবেনা খুলনার আন্দোলন। এবার আন্দোলন শুধু স্লোগানেই সীমাবদ্ধ থাকবেনা।খুলনার মূল সড়কের নাম রাজাকার খান-এ-সবুরের নাম থেকে পরিবর্তন করে ঐতিহাসিক যশোর রোড় এ রুপান্তর, জামাত-শিবির অতি দ্রুত সময়ের মধ্যে নিষিদ্ধকরণ এবং সকল রাজাকারের দ্রুততম সময়ে ফাসির দাবিতে আগামীকাল রবিবার খুলনা ডিসি অফিসের কার্যালয়ে স্মারকলিপি দেয়া হবে। শুধু স্মারকলিপি দিয়েই ফিরে আসা নয়্ এক দিনের নোটিশে খান-এ সবুর রোডের নাম পরিবর্তনের দাবিতে সকাল ১১ টা থেকে রাত ১২ টা পর্যন্ত ডিসি অফিসের সামনে চলবে অনশন এবং ঘেরাও কর্মসূচী।
খান-এ-সবুরের বেইল নাই
যশোর রোড ফেরত চাই…
আশাকারী আপোষকারী বাদে সবাই আমরা কাল আসব।
জয় বাংলা
৭টি মন্তব্য ৫টি উত্তর
আলোচিত ব্লগ
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।