এই একা পথে খুব ভয় করে মাগো.......
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
মা, খুব একা লাগে ইদানিং ,খুব
ক্লাসের সবচেয়ে পড়ুয়া ছাত্রটি যখন
জাতীয় সংগীত গাইতে গিয়ে ভুল করে
তখন খুব একা লাগে মা।
আবার ওরা সারারাত জেগে তাদের প্রাণপ্রিয়
প্রেমিকার সাথে কথোপকথনে মুঠোফোন এবং
কান উভয়ই গরম করে ফেলে অথচ
তোমার সম্ভ্রম রক্ষায় তাদের কন্ঠে যখন
অস্ফুট স্বরেও কিছু বেরোয় না
তখন খুব একা লাগে মা, খুব।
তুমি জানো মা!
প্রতিভাগুলি শুধুমাত্র যেখানে নিজেদের
প্রকাশ করতে পারে তা নিয়েই ব্যস্ত, কিন্তু
যখন তুমি ডাকো তখন আশেপাশে কাউকে
না পেয়ে তোমার কাছে একা ছুটে যেতে
পথে খুব ভয় করে মা, খুব একা লাগে।
আর আমাদের আড্ডায় যখন বলিউড-হলিউড
আর লিপস্টিকের ব্যান্ড নিয়ে আলোচনা-তর্ক ছাড়া
আর কিছু পাত্তা পায় না, যখন ওদের সাথে তাল
মেলাতে না পেরে ‘বোরিং’ আর ‘ক্ষ্যাত’ উপাধি পাই
তখন খুব কান্না পায় মা, অসহ্য হতাশা ভর করে।
ওহ! ওরা ক্লাসে গলা হাকিয়ে স্যারের ধরা প্রশ্নের
উত্তর দেয়, কি চিৎকার করে তারা!
কিন্তু রাজপথের মিছিলে যখন স্লোগান ঝিমিয়ে
পড়ে চিৎকারের অভাবে, আত্মার প্রকাশিত
ক্ষোভের অভাবে, তখন খুব একা লাগে মা।
এই একা পথে খুব ভয় করে মাগো,
খুব একা লাগে।
একাকীত্ব
০৩/০৪/১৩
৮টি মন্তব্য ৮টি উত্তর
আলোচিত ব্লগ
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন
অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার
দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন
আজকে স্রেফ একা ছিলাম....
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।