somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সহযাত্রী :) :P

০৬ ই মে, ২০১৩ রাত ১১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাসে কিংবা ট্রেনে উঠিলে সকল অবিবাহিত যুবকই চায় তার পাশের সিটটিতে হুরপরী, আবেদনময়ী আর সমবয়সী কোন নারী বসুক। কিন্তু বিধি বাম!! নিম্নোক্ত টাইপের ছাড়া কখনও মনমত কেউ তো বইল না!!!

১। ইয়া মোটকা এক আন্টি। পাশের সিটটিতে বসলে চাপে পড়ে গেলেন আপনি। কি যে পেইন!!
(এই আন্টিরা খুব হন্ত-দন্ত টাইপের হন। সামান্য জানালা লাগানোর জন্য সুপারভাইজারকে ডেকে বাসের সবার ঘুম ভেঙ্গে দেন।মনে হয় নিজের টাকা দিয়ে বাস কিনে যাত্রায় আছেন)

২। কমবয়সী কোন ছেলে। খুব জড়সড়ো হয়ে বসে থাকবে। আপনি অনেকটা যায়গা পাবেন।
(কিন্তু সমস্যা হলো এরা আপনার সব কর্মকান্ড অতি মনোযোগ সহকারে দেখবে। আপনি চ্যাটিং করছেন , আপনার ফোনের স্ক্রিনের দিকে ডব্বির মত চোখ নিয়ে তাকিয়ে থাকবে। তবে এরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, পথে আরাম পাওয়া যায়)।

৩। মধ্যবয়সী চাকরীজীবী কেউ। স্যুট-টাই পড়ে না থাকলেই দেখলেই অফিসের কাজে ভ্রমণ তা বোঝা যায়।
(ইনি রাস্তায় ফোন কিংবা নানারকম চিন্তা নিয়ে বিজি থাকেন। আপনার উপর বেশী নজরদারী করবে না)

৪। খাটাশ টাইপের লোক। সাধারণভাবেই আপনাকে নানাভাবে বিরক্ত করে মজা পাবেন ইনি।
(বসার সাথে সাথে একটা ডিপজল মার্কা লুক দিয়ে দিবে আপনাকে। আপনি উদাস মনে জানালা দিয়ে বাইরে দেখছেন। ধুম করে জানালাটা বন্ধ করে দিয়ে বলবে 'বাইরে বাতাস' কিংবা 'ধূলা ওড়ে'। জানালা বন্ধের কারবার যাত্রাপথে ডজনখানেক বারও করে থাকেন এই লোক। আর তার নাক ডাকার মধুর শব্দ আপনার যাত্রাকে করবে আনন্দময়)

৫। অতি সাবধানী অভিভাবক। ইনি আপনার যাত্রাকে বিষময় করার জন্য একাই যথেষ্ঠ।
( যতঘন্টা গাড়ি চলবে ঠিক ততঘন্টাই এই আঙ্কেলের মুখ চলবে। উনার ছেলে মেয়ের কাহিনী, আপনার চৌদ্দ গোষ্ঠীর কাহিনী উদ্ধার করেই উনি যাত্রা শেষ করবেন। সাথে আপনার জন্য থাকবে একটন উপদেশ।)

৬। বাড়ি ফেরার উদ্দেশ্যে যুবক। ইনি খুবই উত্তেজিত থাকেন।
( যদি তিনি নতুন শাদি করে থাকেন তাহলে দেখবেন মজা কারে কয়! অতি নিম্নস্বরে ফিসফাস করে ফোনে বউয়ের সাথে কথা বলেই সে আগাম উষ্ণতা নিতে থাকে। যাত্রাপথের বিরতিতে যেখানে গাড়ি থামাবে সেখানে যুবক খুজে দেখবেন তার স্ত্রীর জন্য কোন উপহার কেনা যায় কি না? তবে সহযাত্রী হিসেবে যথেষ্ঠ কো-অপারেটিভ টাইপের)

৭। ছোট ব্যবসায়ী কিংবা আড়তদ্বার কিংবা গৃহস্থ যার বাসায় ধান কাটা চলছে। হায় মোবাইল!!!
(পাশের লোকটির উচ্চস্বরে ফোনে কথা বলা আপনার যখন মাথাটা খেয়ে ফেলতে থাকবে তখন আপনার মাথায় একটা কথাই আসবে কয়েকঘন্টার জন্য সারাদেশে নেটওয়ার্ক যেন বন্ধ হয়ে যায়। 'গরু দুইটা খোয়াড়ে দে' 'পচা তরমুজ কত কেজি হইছে?' 'চিটা ধান কত মণ বের হইল?' 'মহাজন কত টাকা পাইবে আর?' আরও কত কথা বলে রে!!! মাথা মুতা খ্রাপ কইরা দেয়!)

আহা!! কবে যে একটা সুন্দরী রমণী পাশে আইসা বসব!! যাত্রা বড়ই আনন্দময় হইবেক। আশায় থাকি :p
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×