অগোছালো টেবিলের উপর
তিন ব্র্যান্ডের খালি তিনটি সিগারেটের প্যাকেট
নিজের সাথে খুব মিল খুঁজে পাই
প্যাকেটগুলোর সাথে, সবচেয়ে কমদামিটার সাথে
একদিন আমার জায়গায় জীবনকে বসিয়ে দেই
আর সবচেয়ে কমদামি প্যাকেটটা, ওটা আমি।
তখন জীবনকে দেখে হাসি আমি
বোকা আর বিলাসী জীবন, হায়!
বিলাসীতা করে ঘর নোংরা করে কেউ?
কতজনে কত বকে, কেউ চায় ফেলে দিতে
বোকাটা বাধা দেয়, বলে ‘থাক না, সমস্যা কি!’
চতুর জীবন, আমাকে যেন কত পছন্দ ওর!
শেষ পর্যন্ত জীবনের কোন কাজেই আসি না আমি
কমদামি একটা সিগারেটও করতে চায় না বাস
তবুও জীবন আগলে রাখে আমাকে, অকারণে
এরপর থেকে প্যাকেটগুলো টেবিলেই আছে
অবহেলায়, আমার মত, ছুঁড়ে ফেলে দেইনি।
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০১৩ রাত ১২:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



