somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্পঃ পরাজিতের কথন

০৭ ই জুন, ২০১৩ রাত ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছোটবেলা থেকে রাফাত খুব মিশুক ছিল। এত অল্প সময়ের মধ্যে মানুষকে আপণ করে নেয়ার ক্ষমতা দেখে অবাকই হতো রাফাতের বন্ধুরা। মাঝে তো এমন দিন আসল যে রাফাতকে নিয়ে খোলা আকাশের নিচে সিগারেটেই খেতে পারত না ওর বন্ধুরা। যখনই সিগারেট ধরায় তখনই কোন পরিচিত চাচা-মামা বের হয়ে যায় রাফাতের। বাধ্য হয়ে প্রায়ই বাঁশঝাড়ে লুকিয়ে সিগারেট খেত ওরা। আর ছোট বাচ্চারা কেমন রাফাতকে দেখলেই মন খারাপ ভুলে যায়। এ এক অসাধারণ গুণ রাফাতের।

স্কুলজীবনের একটা ঘটনা নিয়ে অনেকদিন আড্ডায় হাসাহাসি হয়েছে ওদের। বাংলার শামিমা ম্যাডাম একদিন স্কুলে তার পাচ বছর বয়সী মেয়েটাকে নিয়ে এসেছেন। ওরা তখন ক্লাস এইটে। ম্যাডাম কবিতা আবৃত্তি করে শোনাচ্ছেন। এমন সময় মেয়েটা হাত-পা ছুঁড়ে কান্নাকাটি শুরু করল। ম্যাডাম যতই চেষ্টা করছেন, কিছুতেই থামে না। এমন সময় পেছনের বেঞ্চ থেকে রাফাত হাত তুলে বলে উঠল

-ম্যাডাম, আমি ওকে নিয়ে দু’মিনিট বাইরে থেকে বেরিয়ে আসি?
শামিমা ম্যাডাম তখন প্রাণপণে ক্লাসের মাঝে মেয়ের কান্না থামানোর চেষ্টা করছেন। নিরুপায় হয়ে হাল ছেড়ে দিলেন তিনি।
-যাও। নিয়ে যাও।

কয়েকমিনিট পর যখন রাফাতের আঙ্গুল ধরে ম্যাডামের মেয়েটা ক্লাসরুমে ঢুকল তখন খিলখিল করে হাসছিল। সবার কি হাততালি! ম্যাডাম খুশি হয়ে সেদিনের পড়াটাও ধরেননি।

ইদানিং রাফাত অনেক বদলে গেছে। কলেজ পাশ করে ওর প্রায় সব বন্ধুই এখন শহর ছেড়ে বড় বড় বিশ্ববিদ্যালয়ে চলে গেছে। স্কুল-কলেজ কোনটাতেই রাফাত পড়াশোনাটা ভাল করে করতে পারেনি। রেজাল্টও তেমন ভাল হয়নি। তাই ওর মা’র ইঞ্জিনিয়ার ছেলে দেখার স্বপ্নটা স্বপ্নই থেকে গেল।

অবশ্য রাফাতের চেয়ে খারাপ রেজাল্ট করেও ওর অনেক বন্ধু প্রাইভেটে ডাক্তার-ইঞ্জিনিয়ারিং পড়ছে। একসময় রাফাতেরও লোভ হত প্রাইভেটে পড়ার। একবার ভেবেছিল বাবাকে বলবে। বন্ধুদের কাছে শুনেছে চারলাখ টাকা হলেই একটা সাবজেক্ট পাওয়া যাবে। কিন্তু মাসের শেষের কোন এক সকালে ঘুম থেকে উঠে যখন দেখে তার সরকারি কেরানী বাবা আর গৃহিনী মা’র ঝগড়া লেগেছে সকালের বাজার নেই দেখে, তখন বাস্তবতার চিন্তায় তার স্বপ্ন বাসিমুখেই থেকে যায়।

আজ রাফাতের দুইজন বন্ধু সাব্বির আর আশিক ঢাকায় যাচ্ছে।রাত সাড়ে এগারোটায় বাস। এখন সাড়ে দশটা বাজে। রাফাত ওদেরকে বাসে তুলে দিতে যাবে। প্রথমে আশিকের বাড়ি থেকে ওকে নিয়ে সাব্বিরের বাড়ি হয়ে বাসস্ট্যান্ডে যাবে।

আশিক আর সাব্বিরই দু’জনই সেরা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়টিতে চান্স পেয়েছে। কাল থেকে ক্লাস শুরু।

রনি, সুজন, নিবিড় মেডিকেলে ক্লাস করতে যাওয়ার পর আশিক আর সাব্বিরের সাথেই বিকেলের আড্ডাটা জমত রাফাতের। যদিও আগের মত মজা হতনা আড্ডায়। নিজে না চাইলেও ওদের দুইজনের মাঝে রাফাতের নিজেকে ছোট মনে হত। ও জানে বন্ধুদের মাঝে ছোট বড় বলতে কিছু নেই। কেউ ওকে সেভাবে দেখেও না। কিন্তু বেলাশেষে বাড়ি ফেরার পথে বুকের কোণায় কেন যেন হাহাকার করে উঠত রাফাতের।

দু’বার বাসায় কলিংবেল চাপতেই সাব্বির বের হয়ে আসল। পেছন পেছন সাব্বিরের বাবা আর মা ওর ব্যাগ নিয়ে। বিদায় দেয়ার সময় সাব্বিরের বাবা-মা ওকে বুকে জড়িয়ে কাঁদলেন অনেক। সাব্বিরও কাঁদল।

রাফাতের হঠাৎ মনে হলো এমন করে ওর বাবা-মা ওকে জড়িয়ে ধরে কখনও কাঁদেননি। জীবনে বাবা-মাকে গর্বিত করার করার জন্য কোন কাজ করতে পারল না রাফাত।

-দোস্ত, চল। দেরি হয়ে যাবে। আশিকের ওখানেও যেতে হবে।
রাফাত তাড়া দিল সাব্বিরকে।

দুইবন্ধু আশিককে নিয়ে ঠিক সাড়ে এগারোটায় বাসস্ট্যান্ডে হাজির হলো। আশিকের বাসাতেও একই অবস্থা দেখতে হলো রাফাতকে। রাফাতের মনে হলো এই বিদায়ের মাঝেও এক ধরণের স্বপ্ন লুকিয়ে আছে। আশিক আর সাব্বির যাচ্ছে ওদের সেই স্বপ্ন পূরণ করতে।

বাস ছাড়ার সময় হয়ে আসল। রাফাত বুঝল এই বিদায়ের ভার সে বইতে পারবে না।

-দোস্ত, তোরা বাসে ওঠ। আমি আসছি একটু।
আশিক আর সাব্বিরকে বাসে উঠিয়ে দিল রাফাত।

-কোথায় যাস? এখুনি ছাড়বে তো বাস।
দরজা থেকে সাব্বির হাত টেনে ধরল রাফাতের।

-এক্ষুণি আসছি, বলে রাফাত মোটামুটি দৌড়েই চোখ থেকে আড়াল করল সাব্বিরদের বাসটা। ঊকি মেরে দেখল বাসটা চলে যাচ্ছে। আশিক আর সাব্বিরের মুখটা দেখা যাচ্ছে জানালা দিয়ে।ওরা খুঁজছে রাফাতকে। দু’জনই কাঁদছে।

রাফাত কাঁদতে পারল না।

সিগারেট ধরিয়ে পাশের একটা গলিতে ঢুকে পরল রাফাত। আজ রাতে আর বাসায় ফিরবে সে। আজ রাতে নিজের সকল না পাওয়ার হিসেবের খাতা খুলে চাদের আলোয় হিসেব-নিকেশে বসবে রাফাত।

গলির অন্ধকারে ছায়া মিলিয়ে গেল দ্রুত।



৬/৬/১৩
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১৩ রাত ১২:২৬
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×