somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মস্তিষ্কের দুঃখ-আলঝেইমারস

১৫ ই নভেম্বর, ২০১২ রাত ৯:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯০৬ সালে জার্মানির নিউরোলজিস্ট ও সাইকিয়াট্রিস্ট ডা. এলোইস আলঝেইমারস সর্বপ্রথম এ রোগের বর্ণনা দেন। পরে তারই নাম অনুসারে রোগটির নামকরণ হয় আলঝেইমারস রোগ। আলঝেইমারস একটি মারাত্মক ও ক্রনিক (দীর্ঘস্থায়ী ও অনিরাময় যোগ্য) রোগ, যা মস্তিষ্ককে আক্রমণ করে এবং ধীরে ধীরে কর্মক্ষমহীন করে ফেলে। এটি একটি অধিকতর খারাপের দিকে অগ্রসর হওয়া রোগ, যার প্রক্রিয়া ৫ থেকে ২০ বছর ধরে চলতে থাকে এবং এমন একটি সময় আসে যখন এই রোগীরা তাদের প্রত্যাহিক সব কাজের (যেমন খাওয়া, গোসল করা ও বাথরুম ব্যবহার করা) জন্য অন্যের ওপর সার্বক্ষণিক নির্ভরশীল হয়ে পড়েন। সুতরাং রোগীর পরিবার বা দেখাশুনাকারীর ওপর এই রোগের মানসিক প্রভাব অনেক বেশি। প্রতি বছর ১ লাখ মানুষ এ রোগে আক্রান্ত হয় এবং বড়দের মৃত্যুর চতুর্থ প্রধান কারণ এই রোগ। আলঝেইমার রোগে মস্তিষ্ক সংকুচিত হয়ে যায় এবং মস্তিষ্কে স্নায়ুতন্ত্র সংখ্যা ধীরে ধীরে কমে যায়। মস্তিষ্কের কিছু রাসায়নিক উপাদান বা নিউরোট্রান্সমিটার কমে যায়, এর মধ্যে নির্দিষ্ট একটিকে বলা হয় অ্যাসিটাইলকোলিন। এই রাসায়নিক উপাদানগুলো মস্তিষ্কের কোষে বার্তা পাঠাতে সাহায্য করে। এই রোগে আগামী ২০৫০ সাল নাগাদ প্রতি ৮৫ জনের এক জন ভুগবেন বলে বিজ্ঞানীরা ধারনা করছেন।



উপরের চিত্রে আলঝেইমারস রোগে মস্তিষ্কের কি পার্থক্য হয় তা দেখানো হয়েছে,বাম দিকেরটা সাধারন মস্তিষ্ক এবং ডান দিকেরটা আলঝেইমারস রোগে আক্রান্ত মস্তিষ্ক।







রোগের কারণঃ আলঝেইমারস রোগের নির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। তবে এটা কোনো সংক্রামক ব্যাধি নয়। নিম্নোক্ত কিছু কারণ এই রোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেঃ

১. বয়সঃ বয়সই এ রোগের সবচেয়ে সুষ্পষ্ট ও প্রধান কারণ। ৬৫ বছর বয়সের ওপরের শতকরা ৫ শতাংশই এ রোগে আক্রান্ত হন। যদিও ৮৫ বছরের ওপরে শতকরা ৫০ শতাংশরই এ রোগ আছে। কখনো কখনো এই রোগ অল্প বয়সেও হতে পারে। সব রোগীর মধ্যে ১-১০ শতাংশর অল্প বয়সে শুরু হয়েছে।

২. জেনেটিক কারণঃ বংশগত ফ্যাক্টরও আলঝেইমারস রোগের একটি গুরুত্বপূর্ণ কারণ। যে রোগীদের কোনো না কোনো আত্মীয়ের এ রোগে আক্রান্ত, তাদের বলা হয় Familial Alzheimer’s Disease. আবার যাদের কোনো আত্মীয়ই এ রোগে আক্রান্ত নয়, তাদের ক্ষেত্রে বলা হয় Alzheimer’s Disease.

৩.বায়োকেমিষ্ট্রিঃ আলঝেইমারস রোগকে সনাক্ত করা হয়েছে প্রোটিন ডিসফোল্ডিং রোগ হিসেবে।এর কারণ হিসেবে মস্তিষ্কের অ্যামাইলোয়েড বেটা ও অ্যামাইলোয়েড টাও প্রোটিনের অ্যাবনরমাল ফোল্ডিংকে দায়ী করা হয়।নিচের চিত্রে অ্যামাইলোয়েড টাও প্রোটিনের অ্যাবনরমাল ফোল্ডিং এর ফলে ব্রেন সেল এর মাইক্রোটিউবলের বিশ্লেষণ দেখানো হয়েছে।



উপসর্গঃ

১. স্মরণশক্তি লোপ পাওয়াঃ সাধারণত এই উপসর্গ দিয়েই রোগের শুরু হয়। আলঝেইমারস রোগীরা নিকট অতীতে ঘটে যাওয়া ঘটনাগুলো মনে করতে পারেন না। এখন আলঝেইমারস রোগ হলে মানুষ ভুলে যায় কেন? শিশু অবস্থায় মস্তিষ্কে এক বিলিয়ন স্নায়ুকোষ থাকে, বৃদ্ধ বয়সেও প্রায় একই সংখ্যক স্নায়ুকোষ থাকে। কিন্তু বৃদ্ধ বয়সে স্নায়ুকোষগুলো ডিজেনারেট করে। ফলে বৃদ্ধ বয়সে স্মৃতিবিভ্রাট হয়ে আলঝেইমারস রোগ দেখা দেয়। স্নায়ুকোষগুলোর ডিজেনারেট করার মানে হচ্ছে, স্নায়ুকোষগুলোর পরস্পরের সঙ্গে যে যোগাযোগ সেগুলোর সংখ্যা কমে যায়।স্নায়ুকোষগুলোর এই যোগাযোগকে বিজ্ঞানের ভাষায় বলে সিন্যাপস।স্নায়ুকোষগুলো পরস্পরের সঙ্গে যোগাযোগের মাধ্যমে যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে থাকে।জীবের মানসিক প্রক্রিয়ার মূল জায়গা হচ্ছে স্নায়ুবিক যোগাযোগ। তাই অনায়াসেই বলা যায়, স্নায়ুবিক যোগাযোগ নষ্ঠ হলে ওই যোগাযোগের সঙ্গে জড়িত স্মৃতিগুলোতে ত্রুটি দেখা দেয়। এই কারণেই আলঝেইমারস রোগ হলে মানুষ বিভিন্ন বিষয় ভুলে যেতে থাকে।

২. ভুল জায়গায় জিনিসপত্র রাখা বা পরিচিত পরিবেশে নিজেকে হারিয়ে ফেলা।

৩. রোগ বাড়ার সাথে সাথে রোগীরা যেকোনো কিছু নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকেন, পারিপার্শিকতার সাপেক্ষে অসচেতন হয়ে পড়েন।

৪. এ ছাড়া অন্যান্য সাধারণ উপসর্গগুলোর মধ্যে আছে ব্যক্তিত্ব ও আচরণজনিত সমস্যা। যেমন, অস্থিরতা বা বিষণ্নতায় ভোগা। ধীরে ধীরে লোপ পায় বিচারশক্তি ও সাধারণজ্ঞান। এক পর্যায়ে রোগী একেবারে সাধারণ কাজ যেমন চুল আচড়ানো, দাঁত ব্রাশ করাও ভুলে যান। এদের অনেকেই প্যারানয়েড ডিলিউশনে ভোগেন এবং নিজের পরিবারের সদস্যদের প্রতারক মনে করেন কিংবা নিজের অতিপরিচিত ঘরকেও অন্যের মনে করেন। ২০-৩০ শতাংশ রোগীর ক্ষেত্রে চলাফেরায় ধীরস্থিরতা চলে আসে।



ইতিহাসের প্রথম আলঝেইমার রোগী ৫০ বছর বয়সী মহিলা Auguste D



রোগ নির্ণয়ঃ

আসলে জীবিত থাকা অবস্থায় এই রোগ সুনির্দিষ্টভাবে ডায়াগনোসিস করা যায় না। একমাত্র মৃত্যুর পর ব্রেইন টিস্যু/কোষ নিয়ে পরীক্ষা করে এ রোগ সঠিকভাবে ডায়াগনোসিস করা সম্ভব। কিন্তু সাধারণভাবে আত্মীয়স্বজন অথবা বন্ধুবান্ধবদের বর্ণনাকৃত বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণগুলো থেকে আলঝেইমারস রোগ অনুমান করা যায়।আর যখনই আলঝেইমারস রোগ সন্দেহ করা হবে, তখনই সম্পূর্ণ মেডিক্যাল ও নিউরোলজিক্যাল পরীক্ষা করা আবশ্যক। কেননা এমন কিছু চিকিৎসাযোগ্য রোগ (যেমন বিষণ্ন্নতা, হাইপোথাইরয়েডিজম, ভিটামিন বি-১২ এর অভাব, হাইড্রোকেফালাস, সেরিব্রাল ভাসকুলাইটিস, নিউরোসিফিলিস, এইডস, স্ট্রোক, অ্যালকোহল এবং কিছু ওষুধ) আছে যাদের উপসর্গগুলো আলঝেইমারস রোগের মতো কিন্তু তার সুচিকিৎসা আছে।এক্ষেত্রে computed tomography (CT) এবং magnetic resonance imaging (MRI) উল্লেখযোগ্য। নিচে আলঝেইমারস রোগ এর একটি computed tomography (CT) ইমেজ দেয়া হল যেখানে লাল অংশ নির্দেশ করে ব্রেন এর বিভিন্ন অংশে কার্যক্ষমতা হারিয়ে যাওয়া।



এছাড়াও The National Institute of Neurological and Communicative Disorders and Stroke (NINCDS) এবং the Alzheimer’s Disease and Related Disorders Association (ADRDA, বর্তমানে পরিচিত আলঝেইমারস অ্যাসোসিয়েসন নামে) ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত করেছে সর্বাধিক ব্যবহৃত আলঝেইমারস বৈশিষ্ট্য নির্ণয় পদ্ধতি। যা ২০০৭ সাল নাগাদ আরো উন্নত করা হয়।এর মধ্যে নিউরোসাইকোলজিক্যাল টেস্ট আলঝেইমারস রোগ নির্ণয়ের জন্য খুবই উপযোগী পদ্ধতি।Neuropsychological tests এর মধ্যে mini-mental state examination (MMSE) এই পদ্ধতি সর্বাধিক ব্যবহৃত।



mini-mental state examination (MMSE) পরীক্ষায় রোগীকে উপরের চিত্রের ন্যায় চিত্র আকতে বলা হয়। আলঝেইমারস এ আক্রান্ত ব্যক্তি এরকম চিত্র আকতে অসমর্থ হয়। এছাড়া শব্দ মনে রাখা, সংখ্যা সিরিয়াল করে সাজানো ইত্যাদি নিউরোসাইকোলজিক্যাল টেস্ট করা হয় এই রোগ সনাক্ত করার জন্য।



প্রতিরোধঃ

এখন পর্যন্ত কোন সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায় নি এই রোগের প্রতিরোধ ব্যবস্থা নিয়ে, তবে কিছু বিষয় নিয়ে বিজ্ঞানীরা একমত হতে পেরেছেন যা এই রোগের ঝুকি কমাতে সাহায্য করে। এগুলো সম্পর্কে নিচে কিছু কথা বলা যাক-

হৃদরোগের জন্য কিছু ফ্যাক্টর যেমন- hypercholesterolaemia, hypertension, diabetes, and smoking ইত্যাদি আলঝেইমারস রোগের জন্য দায়ী, তাই এই ফ্যাক্টরগুলো সম্পর্কে সচেতন থাকা ভাল।
অধিক সময় ধরে গৃহীত non-steroidal anti-inflammatory drug (NSAIDs) আলঝেইমারস রোগের ঝুকি কমায়।
ফলমূল, শাকসবজি, গম, অলিভ ওয়েল, মাছ ইত্যাদি খাদ্য আলঝেইমারস রোগের ঝুকি কমায়।
মেডিকেল ম্যারিজুয়ানা এই রোগের প্রতিরোধে খুব কার্যকরী।
পড়ালেখা, বিভিন্ন বুদ্ধিভিত্তিক গেমস যেমন- (দাবা, কার্ড খেলা, পাজেল,) নিয়মিত সামাজিক যোগাযোগ ইত্যাদি আলঝেইমারস রোগের ঝুকি কমায়।


দাবা খেলা আলঝেইমারের ঝুকি কমায়



চিকিৎসাঃ

করে।আলঝেইমারস রোগে আক্রান্ত হলে মানুষের মস্তিষ্কের আয়তন দ্রুত ছোট হয়ে যায়। রোগীর স্মৃতিশক্তি ক্রমেই বিলুপ্ত হতে থাকে। স্মৃতিভ্রষ্ট এ মানুষগুলো এক পর্যায়ে ডিমেনসিয়ায় আক্রান্ত হন। ডিমেনসিয়া রোগ আলঝেইমারস রোগীদের মধ্যে পরিপূর্ণভাবে প্রকাশ পেলে তখন চিকিৎসার তেমন কিছু থাকে না। ডিমেনসিয়া হলে স্মৃতিশক্তি হারানোর পাশাপাশি রোগীদের মধ্যে এক ধরনের ব্যক্তিত্বের এবং আচরণগত সমস্যা দেখা দেয়। সাধারণত ৬৫ বছরের বেশি বয়সীদের মধ্যেই আলঝেইমারসজনিত ডিমেনসিয়া অধিক হারে দেখা দিয়ে থাকে। এজন্য কোলিনার্জিক ওষুধের পাশাপাশি ব্যক্তিত্বের সংকট ও আচরণগত সমস্যা চিকিৎসার জন্য মেজর ট্রাঙ্কুলাইজার ব্যবহার করা হয়ে থাকে। তবে রোগটি যত দ্রুত ধরা পড়বে তত ভালোভাবে বয়স্ক ব্যক্তিদের চিকিৎসা দেওয়া সম্ভব হবে। এমন কোনো ওষুধ নেই যা আলঝেইমার প্রতিরোধ করতে পারে। কিছু ওষুধ আছে যা ব্যবহারে কিছু উপকার পাওয়া যেতে পারে। এগুলোর মধ্যে রয়েছে Donpenzil (ডলপেনজিল), Rivastigmine (রিভাসটিগমাইন) এবং Galantamine (গ্যালনেটামাইন) এরা Acetycholine (অ্যাসিটাইকোলিনের) মাত্রা বৃদ্ধিতে সাহায্য করে। এটি মস্তিষ্কের একটি রাসায়নিক উপাদান যা আলঝেইমার রোগে আক্রান্ত লোকদের মধ্যে অল্প পরিমাণে থাকে। এই ওষুধগুলো মস্তিষ্কের পরিবর্তনে কোনো প্রভাব ফেলে না এবং এটা কোনো প্রতিকার নয়। কিন্তু প্রায় অর্ধেক আলঝেইমার রোগীর ক্ষেত্রে এগুলো উপসর্গগুলোর ক্রমোন্নতি কমিয়ে আনতে সাহায্য করে।

Mementime-এই ওষুধটি নির্দিষ্ট কিছু মস্তিষ্ক ও স্নায়ুকোষে ক্যালসিয়ামের পরিমাণ কমাতে কাজ করে। আলঝেইমার রোগের কারণে আক্রান্ত কোষগুলোর ক্ষতি কমাতে সাহায্য করে। উল্লিখিত ওষুধগুলোর মতো এটা কোনো প্রতিকার নয়। গবেষণায় দেখা যায় যে, অনেক ক্ষেত্রে এটি লক্ষণগুলোর ক্রমোন্নতি কমিয়ে দেয়। যেহেতু এটি আপেক্ষিকভাবে নতুন তাই Mementime-এর ভূমিকা এখনো পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। এটি নিয়মিতভাবে ব্যবস্থাপত্র হিসেবে দেয়া হয় না। এই উপদেশাবলিতে বলা হয়েছে যে, মাঝারি ধরনের তীব্র থেকে তীব্রতর আলঝেইমার রোগীর জন্য চিকিৎসা শাস্ত্রে Mementime একমাত্র সুপারিশকৃত।

Mementime এর আণবিক গঠন

এছাড়া আবেগ এবং পারিপার্শিক সচেতনতা বৃদ্ধির জন্য আলঝেইমার রোগীদের sensory integration therapy বা snoezelen দেয়া হয়। এর জন্য নিচের ছবির ন্যায় কৃত্রিম পরিবেশ তৈরি করা হয়-
প্রতি বছর ২১ সেপ্টেম্বর সারাবিশ্বে পালিত হয় বিশ্ব আলঝেইমারস দিবস। সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান এ রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ায় আলঝেইমারস রোগটি বিশ্বব্যাপী পরিচিতি লাভ করে।আসুন আমরা এই ভয়ংকর রোগ সম্পর্কে সচেতন হই, আমাদের মস্তিষ্কের যত্ন নিই এবং মস্তিষ্কের দুঃখকে কমিয়ে আনি। সবাই সুস্থ থাকুন এই কামনা করি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×