পৃথিবীতে বর্তমানে শুধু ধূমপায়ীর সংখ্যা ১১০ কোটি । সময়ের ব্যাবধানে এ সংখ্যা বেশি –কম ও হইতে পারে । এ ধারা অব্যাহত থাকলে ২০২৫ সাল নাগাদ এ সংখ্যা বেড়ে দাঁড়াবে ১৬০ কোটির ও বেশি। এতে এই সময়ের মধ্যে তামাক ব্যাবহারজনিত কারনে ৫ কতি লোকের মৃত্যু ঘটবে ।তামাকজনিত কারনে বাংলাদেশেও মৃত্যুর হার বাড়ছে। WHO এর হিসাব মতে ২০০৪ সালে এই মৃত্যুর সংখ্যা ছিল ৫৭,০০০ জন ।
বলার অপেক্ষা রাখেনা যে , তামাক অর্থনীতি ও ব্যাক্তি জীবনের ক্ষতি ডেকে আনে। প্রতি বছর ১২ লক্ষ মানুষ তামাক ব্যাবহারের কারনে প্রধানত ৮ টি রোগে আক্রান্ত হয় । ফলত আর্থিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। তামাক ব্যাবহারের কারনে প্রধান যেসব আর্থিক ক্ষতি হয় , তা হল-
১) তামাক আমদানির জন্য বছরে ১৫০ কোটি টাকা খরছ হয় ।
২) ২০০৪ সালের তথ্য অনুযায়ী তামাকজনিত রোগের চিকিৎসা বাবদ , বছরে বাংলাদেশের ৫০০০ কোটি টাকা খরছ হয়।
৩) বছরে বাংলাদেশের মানুষ যে পরিমান তামাক ব্যাবহার করে , তার দাম প্রায় ৮০০০ কোটি টাকা ।
ইহা পরিবেশেরও অনেক ক্ষতি করে থাকে। যেমন-
১) জমির উর্বরতা নষ্ট হয়। এক সময় ওই জমিতে অন্য ফসল ফলেনা।
২) যে কীটনাশক ও সার ব্যাবহার করা হয় তা নদীনালার পানি দূষণ করে।
৩) তামাক শুকানোর কাজে পৃথিবীতে জ্বালানি হিসেবে প্রতি বছর ১৫ লক্ষ হেক্টর জমির গাছপালা কাটা হয়।
৪) সিগারেট তৈরির সময় বিভিন্ন রাসায়নিক পদার্থ বাতাসকে দুষিত করে ।
৫) বিড়ি সিগারেট এর ধোঁয়ায় ৪০০০ এর বেশি রাসায়নিক পদার্থ থাকে। এসব পদার্থ বাতাসকে দূষিত করে।
উপরের তথ্য থেকে বুঝা গেলো তামাক কত ক্ষতিকর। যারা ধূমপায়ী তাদের উচিত তামাক ছেড়ে দিয়ে নিজের ও দেশের কল্যাণ করা ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




