somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চিঠি নিজ শূন্য, নিজ আমি ।

২৮ শে মার্চ, ২০১৫ রাত ৮:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় নিজ
আমি জানি আমাকে নিয়ে তোমার অনুশোচনার অন্ত নেই । আমি রোজ রোজ তোমার প্রভাতে পৃথিবীর সকল রাগ অভিমান নিজের অবয়বে ধার-কর্জ করে যে অন্যায় দৃষ্টিতে দৈবলোকের নিন্দা করি তাতে তোমার অমন অনুশোচনা আর যাই হোক অবজ্ঞা করার মতো নয় । কিন্তু কি করবো বল ? আমার দু’বাহু আর কোমরে যা বল তাতে তোমা হতে দ্বিতীয় এমন কাকে পাব, যাকে অমন করে নিন্দা করে যেতে পারি । আমি জানি আমার রাগ-বিরাগ, মান-অভিমান ভূগোলকের কোথাও আশ্রয় না পাইলেও তোমার নিশ্চুপ বুকে ঠিকই আশ্রয় করে নিবে ।
এই নিয়ে দ্বিতীয়বারের মতো তোমাকে লিখলাম । এইখানে একটু স্রষ্ট্রার নিকটবর্তী হওয়ার চেষ্টা করি । কেননা একখানা প্রার্থনা মঞ্জুর হওয়া আমার জন্য খুবই অত্যাবশ্যক । কেননা প্রথম চিঠির প্রেরকের নাম যদি তোমার মজ্জাগত থেকে যায় তবে আর রক্ষে নেই । এই চিঠি নির্ঘাত ডাস্টবিনে যাবে । এবং তা জগত ভূমিষ্ট পাবার আগেই । তাই স্রষ্টা যদি তোমার মস্তিষ্কের কলকব্জায় কিঞ্চিত ফাঁকফোকর রেখে এই অধমের একখানা উপায় করে তবেই রক্ষে । এইখানে তোমাকে একটা সহজ রক্ষে দেই । এই চিঠি মনোযোগ দিয়ে পড়ার তোমার তেমন কোন আবশ্যকতা নেই । অবশ্য পড়িলেও অনাবশ্যক তেমন বাধ্যবাধকতা থাকবে না । তবু জানিয়ে রাখলাম । তোমার স্বাধীনতার কিছমাত্র সুযোগ’তো থাকল ।
প্রিয় নিজ । তোমাকে লেখার মতো এমন অসাবধান স্বাধীনতা আমি আর কোথাও পাই না । এখানে নিয়মের গন্ডি নেই, আইনের মাত্রা নেই । এমডি নেই, ডিএমডি নেই । এমনকি ম্যানেজারও নেই । কর্পোরেট আচার নেই, এমনকি অনাচারও নেই । বল এমন স্বাধীনতা আমি আর কোথায় পাবো ? আমার নিঃশ্বাসবন্ধ কর্পোরেট জীবনের যে প্রাত্যহিক আর্তনাদ তা যদি তোমার ইন্দ্রিয়’তে কোন উপায়ে স্হান পেয়ে থাকে তবে আমার এ বাড়াবাড়ি তুমি কিছুতেই অগ্রাহ্য করবে না । তুমি’তো জানো ঐ যোগ্য দুনিয়ার সর্ব অযোগ্য ব্যক্তি আমি । এককালে আমি পলো শার্ট পরতাম না (এখনো পরি না) কেননা ঘাড়ের উপর দোদুল্যমান পাটিশাপটা পিঠা (গেঞ্জির কলার) আমাকে সস্তি দিত না । কদাচিৎ শার্ট পরতাম বটে । তবে শার্টের হাতা যথাসম্ভব গোটানোই থাকত । আমার প্রিয় ছিল টিশার্ট । এখনো তাই । কিন্তু কালের পরিক্রমায় অফিস আদালতে কি করে যেন ইহা পরিধানের অযোগ্য হয়ে উঠেছে । সাথে সাথে আমাকেও বিভ্রান্তিতে ফেলে দিয়েছে । তাই সকল অভ্রান্তি দূরে রেখে আজকাল ফুরশার্ট পরিধান করি । এবং তা হাতা না গুটিয়েই । এই অপাপ পোশাক পরিচ্ছদের সাথে যুক্ত হয়েছে টাই নামক একখানা দড়ি । কি কায়দা কানুন করে যে ইহাকে গলায় ঝুলাইতে হয় তা যদি তুমি স্বচক্ষে দেখতে তবে আমার জন্য তোমার নয়নে অশ্রূ বিয়োজন না হলেও কিছুমাত্র ঝাপসা হতো এ আমি নিঃসংকোচে বলতে পারি ।
প্রিয় নিজ । এবার বিদায় নিব । ধৈর্য্যশক্তির টানাটানি সে আমার চিরকালের । তাছাড়া অত্যাচারেরও একটা মাত্রা থাকা উচিত । মনুষ্যেত্ব বোধ আমার নেই । কিন্তু আফসোস আছে । তাই মনুষ্যত্বের আশায় আমি অনন্ত অপেক্ষা করলেও যমদূত আমার জন্য অপেক্ষা করবে এমন আশা ছেড়ে আজকের মতো উঠি । এবং পুনঃ নিমন্ত্রন রাখি আমার অসাবধান স্বাধীনতায় ।
ইতি
নিজেকে নিজ ।
……………………..নিঃশব্দ নাগরিক ।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×