জন্মগতভাবেই খোলসের প্রতি আকৃষ্ট কিছু মানুষ
খোলস পরা শুরু হয় ফাগুনের প্রথম দিনে, খোলসের রঙ থাকে হলুদ
আসে ১৪ ফেব্রুয়ারী, ভালবাসার আবেগে আপ্লুত মানুষগুলো খোলস রাঙিয়ে নেয় লালে... ডিজিটাল ভালবাসার রঙ যে লাল
২১ ফেব্রুয়ারীতে তারা খোলস পাল্টে নেয়... সাদা কালো খোলসে দায়সারা ভাবেই ফুলটা দিয়ে চলে যায় নিজেদের ধান্দায় কিংবা গোপন অভিসারে
খোলসগুলো রাঙিয়ে নেওয়া হয় লাল সবুজে, ২৬ মার্চে, ঘটে একই ঘটনার পুনরাবৃত্তি
১৪ এপ্রিল তারাই আবার খোলস পাল্টে নেয় সাদা লালে... বাঙালীয়ানা দেখাতে হবে না!
এরপর আসে দীর্ঘ বিরতি, তেলাপোকার মত খোলস পাল্টাতে ব্যস্ত থাকা মানুষগুলো হাঁপিয়ে ওঠে... খোলস পাল্টানোর উপলক্ষ এনে দেয় ১৬ ডিসেম্বর... আবারও লাল সবুজে, তবে এবার ভিন্ন ডিজাইনে
এরপর আসে দীর্ঘ প্রতীক্ষার থার্টি ফার্স্ট নাইট... খোলসের নির্দিষ্ট রঙ না থাকলেও খোলসের পুরুত্ব দেখলে লজ্জা পেতে হয়
খোলস পাল্টাতে ব্যস্ত থাকা তারা ভুলেই যায় খোলসের নিচে থাকা মানুষটার কথা, ভুলে যায় তারও প্রয়োজন মনোভাবের পরিবর্তন, যদিও তা কখনোই হয় না
এটাই চিরন্তন সত্য, গণিতের ধ্রুবর মতই সত্য!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



