আমি পাকিস্তানীদের পছন্দ করতাম না কোনো সময়েই, শুধু ক্রিকেটে ওদের দিকে একটা প্রচ্ছন্ন টান অনুভাব করতাম। কেনো করতাম তাও জানি না। এখন বাংলাদেশ খেলা শুরু করায় সে টানটাও নেই। কিন্তু আজকে বেনজীর ভুট্টোর মৃত্যু সংবাদ পেয়ে খুব খারাপ লাগলো। আমার জানা মতে বেনজীর প্রথম মুসলিম মহিলা সরকার প্রধান। একজন মুসলিম মেয়ে হিসেবে তার এ করুন পরিনতিতে খুব খারাপ অনুভুতি হচ্ছে, খুবই খারাপ অনুভুতি হচ্ছে। ঢাকায় ৩/৪ বছর আগে হাসিনার ওপর হামলার ঘটনায় আমার সবসময় ধারনা ছিল এটা আওয়ামীদের নিজেদের কাজ। ওরা নিজেরা ২য় সারির কিছু নেতা কর্মীকে মেরে দেশটা অস্থিতিশীল করতে চেয়েছিল। কিন্তু এবার বেনজীরের ঘটনায় আমার মনে হয় মৌলবাদি গোষ্ঠিই হয়তো এ কাজটা করেছে। সেদিন আমার শ্বশুর সাহেবও এরকম একটা কথা বলছিলেন। উনি বাংলাদেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত পাকিস্তান এয়ারলাইন্সে ছিলেন। উনি বললেন মুসলিম বিশ্বে বিশেষ করে পাকিস্তানে যে হানাহানি ঘটছে এর জন্য সংখ্যাগরিষ্ঠ মুসলিমরাই দায়ী। আমরা প্রায়শই ধর্মভিত্তিক দলগুলো স্নেহের চোখে দেখি। তাদের টুকটাক অন্যায় মেনে নেই। এসব সিম্প্যাথি জড়ো হয়েই একসময় মৌলবাদিদেরকে হত্যাকান্ডের সুযোগ করে দেয়। এই যে ঢাকায় নিছক একটা কার্টুন নিয়ে ওরা যা করলো, আমরা তো সেটা মেনে নিলাম। হয়তো এসব মেনে নেয়াই একসময় মহীরুহে রূপান্তর হয়। আমাদের মানসিকতা না বদলালে মুসলিম বিশ্বে এরকম হত্যাকান্ড চলতেই থাকবে।
আলোচিত ব্লগ
বাতিঘর (Lighthouse)

বাতিঘর (Lighthouse)
বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন
"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"
"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন
যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন
যতবার শেষ, ততবার শুরু

তেরো বছর বয়সে রবীন্দ্রনাথের মা মারা যান। জীবনস্মৃতিতে তিনি সেই রাতের কথা লিখেছেন। "যে রাত্রীতে তাঁহার মৃত্যু হয় আমরা তখন ঘুমাইতে ছিলাম। তখন কত রাত্রি জানি না, একজন পুরাতন... ...বাকিটুকু পড়ুন
জুলাই যোদ্ধা!

এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।