অতীত চলে যায়
পিছে ফেরা বৃথা তাই
তবু কেন অতীতে মন আজও চলে যায়
অতীতের কেউ তো ফিরে না তাকায়
জীবন কি বৃথা হয়ে গেল হায়?
এ বৃথা জীবনে আজ
কে যেন চরায় নতুন সাজ
কে যেন আলো করে দেয় বর্তমান
আজকের শত রঙ্গে সে রাঙ্গায় এ ভুবন
ভুলায় নিয়ে চলে সামনে।
অতীতকে পিছে ফেলে
নব দিনের আশা দিয়ে
সে স্বপ্ন দেখায় মোরে
সে, আমি হারিয়ে যাই অগচরে
অতীত ও বর্তমানের মিলনক্ষণে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


