somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানলাম বিদেশি সমঝোতার দরকার আছে ...

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের দেশের শাসন ব্যবস্থার দুর্বলতার কারণে আমাদের দেশে বিভিন্ন সময়ে ক্রাইসিস দেখা দেয়। বিশেষ করে নির্বাচন নিয়ে ঝামেলাই বেশি। অন্য সময়ে স্তব-স্তুতি-চাটুকারিতা করে প্রায় পৌনে পাঁচ বছর কেটে যায় কি ভাবে যেন! বিরোধী দলের উপরে থাকে খড়্গ। ফলে মোটামুটি নিশ্চিন্ত এবং নির্বিঘ্ন জীবন চলে।

আমাদের দেশে নাই দুই মেয়াদের সীমাবদ্ধতা -- এটা ব্রিটিশ গণতন্ত্র থেকে শেখা। সমস্ত ক্ষমতা একজনের হাতে -- এটা আমেরিকার প্রেসিডেন্টের মত অনেকটা। সংসদের ভূমিকা অনেকটাই সীমিত -- চীনা সংসদ যেমন! মন্ত্রীরা শুধু একজনের কাছেই জবাবদিহী করবে -- অনেকটা ইসলাম ধর্মের মত ব্যবস্থা!

জগাখিচুড়ি সিস্টেম বেশি দিন চলতে পারে না। collapse করবেই। আমাদেরটাও করবে। কিংবা করছে। তাই তো বিদেশিরা বার বার আসছেন, উপদেশ (পড়ুন নির্দেশ) দিচ্ছেন। সেই সব নসিহত শোনার জন্য আমরা বাঙালীরা, একে অপরকে বর্জন করে, অবরোধ দিয়েছি নিজেরাই নিজেদেরকে। তারপরে হায়-হুতাশ করছি, দেশে কি হবে বলে।

কিছু হচ্ছেও না, হবেও না। মানলাম এই অবস্থায় বিদেশীরা মধ্যস্থতা করতেই পারেন। কিন্তু এই ভাবেই কি চলবে? নির্বাচন-কালীন সরকার যে অন্য সময়ের সরকারের থেকে আলাদা, সেইটা কি পঞ্চদশ সংশোধনী করার সময়ে সেই সময়ের মহাজোট সরকারের খেয়াল ছিল না? সেই মোতাবেক কেন রুলস অফ বিজনেস বদলানো হয় নাই?

১৯৯৬ সালে দায় যেমনটা ছিল খালেদা সরকারের, ২০১৪ সালে দায়টা ঠিক একই ভাবে পড়বে হাসিনা সরকারের উপরে। মাঝ থেকে জনগণ এই দুই দলের উপরে বীতশ্রদ্ধ!

সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৫
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×