somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নির্বাচন হচ্ছে, তবে একটু কেমন যেন!

০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন হচ্ছে। সরকার দৃঢ় প্রতিজ্ঞ। যেমন প্রতিজ্ঞা করেছিলেন ১৯৯৬ সালে মিসেস জিয়া। শেখা হাসিনা ওয়াজেদ এখন মিসেস জিয়ার সেই দেখানো পথেই আগ্রসরমান আছেন। আর মিসেস জিয়া কঠোর ভাবে অনুসরণ করছেন শেখ হাসিনা ওয়াজেদের রচিত ১৯৯৫-৯৬ সালের আন্দোলনের সিলেবাস।

যদি এইটাই হয়ে থাকে দুই মহিলার নিয়ত, তা হলে আসুন এক পলকে দেখে নেই ১৯৯৬ সালের নির্বাচন কেমন হয়েছিল?

১। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচনে মোট ৪৮ আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
২। অঙ্কের হিসাবে এটি মোট আসনের প্রায় এক-ষষ্ঠাংশ।
৩। এখন পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর দেখা যাচ্ছে, ৩৩টি আসনে ক্ষমতাসীন দলের প্রার্থীদের কোনো প্রতিদ্বন্দ্বী নেই। [ধারণা করা হচ্ছে, এ সংখ্যাটি আগামী ১৩ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত আরো বেড়ে ১০০ ছাড়িয়ে যেতে পারে।]

আরো কিছু মজার তথ্যঃ
কমিশন সচিবালয়ের তথ্য অনুসারে ১৭ বছর আগের ওই নির্বাচনে আদালতের নিষেধাজ্ঞার কারণে গাইবান্ধা-১ আসনে ভোট নেওয়া হয়নি। যশোর-২ আসনে নির্বাচন হয়নি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মৃত্যুর কারণে।

নির্বাচনে সম্পূর্ণ ফল পাওয়া যায় ৯১টি আসনের। ভোটগ্রহণ বন্ধ হয়ে গেলেও ফল নির্ধারণ করা সম্ভব হয় আরো ৭৪টি আসনের। আরো ৭৪টি আসনে ভোটগ্রহণ বন্ধ হওয়ার কারণে ফলাফল নির্ধারণ করা যায়নি। আর ১১টি আসনে ভোটগ্রহণেই সক্ষম হয়নি নির্বাচন কমিশন।

ওই নির্বাচনে ১০টি আসনে বিজয়ী হন স্বতন্ত্র প্রার্থী আর একটি আসন লাভ করে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এনডিএ। বাকি আসনগুলো লাভ করে বিএনপি।

ওই নির্বাচনে গঠিত ষষ্ঠ জাতীয় সংসদের মেয়াদ ছিল মাত্র ১২ দিন।

নির্বাচনের পর পদত্যাগ করতে হয় তৎকালীন নির্বাচন কমিশনার বিচারপতি এ কে এম সাদেককে।

তিনি পদত্যাগের আগে যে বক্তব্য দিয়ে যান, তাতে নির্বাচন নিয়ে সংঘাত, জনগণের কারফিউ- এসব ঘটনা স্মরণ করে বলেন, 'মেঘে মেঘে বেলা হয়ে যায়। আমার বেলা হয়ে গেল ষষ্ঠ সংসদ নির্বাচন। কিন্তু সংবিধান ও আইনের বাধ্যবাধকতা এড়ানোর উপায় ছিল না।'

এইবারে, যদি বেশী সংখ্যায় একক প্রার্থী থাকেন, তা হলে ১৯৯৬ সালের নির্বাচনের পরিসংখ্যান দেখে একজন নির্বাচন কমিশনারের মন্তব্যঃ "সংঘাতময় পরিস্থিতিতে যত কম আসনে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা নেওয়া যায়, ততই মঙ্গল।

সূত্র এখানে
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×