somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সমাজের কালো থাবাওয়ালা এই লোকদের আপনি চেনেন কি?

০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


Link here. [ কিছুটা পরিমার্জিত ]

স্কুলপড়ুয়া মেয়ের সম্ভ্রম রক্ষায় কারো সহযোগিতা না পেয়ে সীমাহীন অসহায়ত্বের মাঝে যশোরে গত মাসে দিশাহারা এক মা কুপিয়ে হত্যা করেছেন লম্পট ব্যক্তিকে। খুলনায় হাসপাতালের লিফটম্যানকে হত্যার দায়ে আটক কিশোরী বলেছে তাকে দীর্ঘদিন উত্ত্যক্ত করার কথা।

প্রেমে ব্যর্থ হয়ে গত ২৪ মার্চ চট্টগ্রামের আগ্রাবাদে বখাটে যুবক আবু রায়হান নৃশংসভাবে হত্যা করেছে স্কুলছাত্রী সায়মা ও তার মা রেজিয়া খাতুনকে।

চাঁদপুরে এক কিশোরীর মুখে এসিড ছুড়ে মেরেছে বখাটেরা। যশোরের মণিরামপুরে গত রবিবার বাস থেকে নামিয়ে দুই কিশোরীকে ধর্ষণ করেছে দুর্বৃত্তরা।

বখাটেদের উৎপাত সইতে না পেরে রাজধানীর জুরাইনে গত মঙ্গলবার আত্মহত্যা করেছে শোভা নামের এক কিশোরী। শোভার বাবা সোহরাব হোসেন ব্যাপারী ছয় বখাটের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা করেছেন। পুলিশ আসামিদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

গত ২২ মার্চ রাঙামাটির কাউখালীতে এক স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা চালায় এক ছাত্রলীগ নেতা। জনতার প্রতিরোধে তা ব্যর্থ হলেও এ ঘটনায় চরম নিরাপত্তাহীন ছাত্রীর পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, মেয়েটিকে এক বছর আগে তুলে নিয়ে অশ্লীল ছবি তুলে ইন্টারনেটে ছেড়ে দিয়েছিলেন স্থানীয় কলমপতি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শিহাবউদ্দিন ও তাঁর সহযোগীরা। এরপর নানা সময় উত্ত্যক্ত করতেন তাঁরা। এক বছর পর ফের অপহরণের চেষ্টা চালান। মারমা পরিবারটির অভিযোগ, আওয়ামী লীগ নেতাদের কাছে বিচার চাইলেও এক বছরেও কোনো সুরাহা হয়নি। পরে কাউখালী থানায় অভিযোগ দায়ের করা হলে স্থানীয়ভাবে মীমাংসার জন্য রাজনৈতিক চাপ থাকায় পুলিশও কোনো ব্যবস্থা নেয়নি।

রংপুরের বদরগঞ্জে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী গত মাসে ধর্ষণের শিকার হয়। এ নিয়ে পরিবারের সদস্যরা বিচার চাইতে গেলে উল্টো শিশুটিকে ‘নষ্টা’ অপবাদ দিয়ে মারধর করে তার মাকেসহ এলাকা থেকে বের করে দেওয়া হয়। এ ঘটনায় গত ২৮ মার্চ শনিবার শিশুটির এক খালা বাদী হয়ে বদরগঞ্জ থানায় মামলা করেন। এ ক্ষেত্রেও ঘটনার শিকার শিশুর অভিভাবকরা অভিযোগ করেছেন, স্থানীয় প্রভাবশালীরা ধর্ষকদের পক্ষ নিয়েছেন। তাই পুলিশও কিছু করছে না।

গত রবিবার রাতে যশোরে আকিজ জুট মিলের দুই কিশোরী শ্রমিক স্টাফ বাসে করে বাড়ি ফিরছিল। মণিরামপুরের কাশীপুর মান্দারতলা এলাকায় দুর্বৃত্তরা বাস আটকে দুই কিশোরীকে নামিয়ে পাশের বাগানে নিয়ে ধর্ষণ করে।

মণিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) এনামুল হক জানান, স্থানীয়দের সহায়তায় দুই কিশোরীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। হাফিজুর রহমান (২৮), জাহাঙ্গীর হোসেন (২৬) ও রিপন হোসেন (২৫) নামে তিন দুর্বৃত্তকে আটক করা হয়েছে।

অহরহ এ ধরনের ঘটনার শিকার হচ্ছে কিশোরীরা। উপায়ান্তর না পেয়ে মানসিক ও শারীরিক পীড়নের শিকার কিশোরীদের অনেকেই বেছে নিচ্ছে আত্মহননের পথ। চরম নিরাপত্তাহীন আতঙ্কিত কিশোরীজীবনের অভিন্ন চিত্র সারা দেশেই। বখাটে ও দুর্বৃত্তদের কালো থাবার নিচে অসহায় কিশোরী পাচ্ছে না সামাজিক নিরাপত্তা, পুলিশের সহায়তা- কোনোটাই।

সাম্প্রতিক নানা ঘটনাচিত্র বিশ্লেষণ করে সমাজবিজ্ঞানীরা বলছেন, কিশোরী নির্যাতনের ঘটনা দেশে বেড়েই চলেছে। কিছু ঘটনায় গণমাধ্যম সোচ্চার হলে পুলিশ বখাটেদের বিরুদ্ধে সাময়িকভাবে তৎপরতা দেখায়। কয়েক দিনের ব্যবধানে ফের একই চিত্র ফিরে আসে। এসবের প্রতিকার না হলে অপরাধীদের তৎপরতা ভয়ংকর রূপ নেবে। সামাজিক অনুশাসন ও দৃষ্টান্তমূলক শাস্তির ঘটনা না থাকায় অপরাধীরা উৎসাহিত হচ্ছে বলে মনে করেন তাঁরা।

১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

×