somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিসর্গের অতীত ও বর্তমান

০৪ ঠা মার্চ, ২০০৭ বিকাল ৪:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রকৃতি ও পরিবেশ বিষয়ক লেখালেখি প্রকাশের উদ্দেশ্য নিয়ে নিসর্গ প্রথম প্রকাশ হয় ২০০১ সালে। সেই সময় nishorga.com ডোমেইন কেনা হয়। অতপর নটরডেম ন্যাচার স্টাডি ক্লাবের শেখর ভাই সহ আরো কতজন উৎসাহীর সহযোগীতায় শুরু হয় নিসর্গের যাত্রা।

তার পর অনেক সময় গড়িয়েছে। নানা চড়াই-উৎরাই পেরিয়ে নিসর্গ আজ বাংলা ভাষাভাষি অসংখ্য মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। জুলাই থেকে ডিসেম্বর ২০০৬, সময়টি নিসর্গের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ই চিন্তা করি নিসর্গের ব্যাপ্তি বাড়ানোর। ঠিক এই সময়ই ঘটে যায় কিছু অপ্রিয় ঘটনা। nishorga.com ডোমেইন রেজিস্ট্রেশন রিনিউ করার সময় টেকনিক্যাল কিছু সমস্যা দেখা দেয়। ফলে নিসর্গ ডোমেইন আমার হাতছাড়া হয়ে যায়। তারপর কিভাবে ডোমেইন ফিরে পেলাম তার বর্ণনা হয়তো অটোবায়োগ্রাফিতে লিখব।

অনেক কাঠখড় পুড়িয়ে মুনতাসির মামুন ইমরানের অক্লান্ত পরিশ্রমের ফলে বিটিটিবি থেকে নিসর্গের জন্য ডট বিডি ডোমেইন কেনা হয়। নতুন ডোমেইন হয় nature.com.bd নিসর্গের যাত্রা শুরু হয় নতুন করে । নিসর্গ ভালবেসে এর অগ্রগতির জন্য সাহায্যের হাত বাড়ায় অনেকেই। তার মধ্যে নুরুল আমীন রাসেল এর কথা অবশ্যই বলতে হয়। রাসেল শুরু থেকেই নিসর্গের সার্বিক আউটলুক ডিজাইন করে। নিসর্গের ডেটাবেইজ ভিত্তি এবং অত্যন্ত দৃষ্টিনন্দন সাইটের ডিজাইন করে রাসেল। বর্তমান সাইটের লোগো রাসেলেরই ডিজাইন করা।

বাংলায় প্রকৃতি বিষয়ক সব খবরা-খবরের একমাত্র পোর্টাল-- নিসর্গ। জুমলা ইঞ্জিনের উপর নির্মিত বর্তমান সাইটটিতে অত্যন্ত নজরকাড়া টেমপ্লেট ব্যবহার করা হয়েছে। আশা করি সাইটটির ডিজাইন সবার ভাল লাগবে। নিসর্গ পড়ুন, নিসর্গে লিখুন, ছবি পাঠান, সদস্য হোন বিনামূল্যে। প্রকৃতির প্রতি ভালবাসা ছোট-বড় সবার মাঝে ছড়িয়ে দেয়ার জন্যই আমাদের এই প্রয়াস। আপনাদের ভাল লাগলে তবেই আমাদের এই উদ্যোগ সার্থক হবে।
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০০৭ দুপুর ১২:৩৯
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Humans are (not) from Earth-রূপের বৈচিত্র্য ও আঞ্চলিক প্রোগ্রামিং

লিখেছেন শেরজা তপন, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৩

প্রশ্ন ও প্রারম্ভিক জিজ্ঞাসাঃ
আমাদের মনে কি এমন প্রশ্নের উদয় হয় না যে,"আমরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অবয়ব, গায়ের রঙ, চুল কিংবা পুরুষদের মুখের দাড়ি-গোঁফের দিকে তাকাই, তখন এক অদ্ভুত... ...বাকিটুকু পড়ুন

শরীফ থেকে শরীফা ইস্যু কেন চাঙা হচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ৩:১৭


দেশে ট্রান্সজেন্ডার ও সমকামী ইস্যু নিয়ে জল ঘোলা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমকামী ইস্যুতে একের পর এক বহিষ্কারের ঘটনার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে দুই... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

×