বাংলাদেশে এখন কালবৈশাখীর সময়। দুপুরের ছাইরঙা আকাশ, বিকেল গড়াতেই গোমরামুখ। সন্ধ্যার শুরুতেই তার ভয়ংকর রূপ ধারণ। বাতাসের ঝাপটা, গাছের শাখায় অদ্ভুত গণজাগরণ... আহা কতদিন দেখিনা!
দুপুরে বসে আছি। বাতাসের শনশন গতিবগে সকাল থেকেই আছে, এখন বরং বেড়েছে। গাছের ডালগুলো যেন উড়ে যেতে চাইছে। দেখে বোঝার উপায় নেই এটা সমুদ্রতীরবর্তী কোন এলাকা কি-না। পর মুহূর্তেই মূষলধারে বর্ষণ। একেবারে বাংলাদেশের বৃষ্টি। আমি ঘরের বাতি নিভিয়ে বারান্দায় যাওয়ার কাঁচের দরজাটা খুলে দেই। আশা- বৃষ্টির পানির ছটা গায়ে মাখানো। সে আশাও পূরণ হল। একসময় বৃষ্টির বেগ কমে এল। বিকালের সোনালী রোদ এসে পত্রহীন গাছের শাখায় আগামী দিনের বার্তা পৌঁছে দিল।
উপরের ছবিটি যায়যায়দিনের ফটোসাংবাদিক মঞ্জুরুল করিমের ক্যামেরায় বর্ষণোন্মুখ ঢাকার সন্ধ্যা। সূত্র: দৈনিক যায়যায়দিন, এপ্রিল ২৪, ২০০৭। ছবির ইউআরএল
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০০৭ ভোর ৫:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


