ইদানিং লক্ষ্য করছি কিছু কিছু কমেন্ট যেগুলো আমি দিয়েছি সেগুলো "অতিথি" নামে একজনের হিসেবে দেখাচ্ছে। কিন্তু রহস্যের ব্যাপার হল "অতিথি"র কোন ব্লগ নেই (ইউআরএল সঠিক দেখাচ্ছে না)।
আবার অতিথি নামে কিছু কমেন্ট আছে যেগুলি আমার নয়। উদাহরণ হিসেবে আমার "অভিযোজন" পোস্টে দেয়া কমেন্ট
"আমার আফসোস ছিল ক্যামেরা না থাকার কারণে। তবে থাকলেই বা কি হত, ছবি তোলার সময় কই, ঘটনা ঘটেছে মুহূর্তের মধ্যে, কিছু বুঝে ওঠার আগেই।"
দেখাচ্ছে অতিথির নামে। অথচ ঐ কমেন্ট আমিই দিয়েছি।
আমার আরো একটা ছদ্মনাম আছে কিন্তু সেটা "অতিথি" নয়। "কানাডা" নামে একটা ছদ্মনাম খুলেছিলাম কিন্তু সেটা আজ অব্দি এ্যাক্টিভেট হয়নি।
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০০৭ রাত ৯:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


