দেখি তোমাকে প্রতি মুহূর্তে হারিয়ে যেতে
দেখি একটু একটু করে পর হতে
জীবনের দামে কেনা সত্য গুলোকে চোখের সামনে মিথ্যা হতে |
দেখি দূরত্ব বাড়তে, নহ্মত্রপুঞ্জ নিয়ে ছায়া পথ সরে যেতে;
দেখি কাঁচের ফুলদানী ভেঙ্গে ফুল গুলো মলিন হয়ে একে একে ঝড়ে যেতে |
একুরিয়ামে অক্সিজেন সল্পতায় গোল্ড ফিসের শ্বাসকষ্ট দেখি, দেখি ওদের করুন মৃত্যু |
দেখি আস্থা হারাতে সন্দেহে
প্রতিঙ্গা ভাঙ্গতে অবঙ্গাতে,
ভালোবাসার চোখে ঘৃণা দেখি
দেখি স্বপ্ন গুলোর দুঃস্বপ্নে রূপান্তর
এসব দেখে বেঁচে থাকা মনে হয় মৃত্যুর ই নামান্তর |
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১০:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





