ইচ্ছে ছিলো তোমার কাছে আর এক বার যাবো
একবার নয় দু বার নয় বাব বার প্রত্যাখাত হব,
ইচ্ছে ছিলো হতাশ করে মুখের উপরে
দেবে তুমি ঠকাশ করে দরজা টা বন্ধ করে;
মৌন মনের দেয়াল বেয়ে উঠবে হতাশা
জানো ই তো আমার ব্যথিত মন উচ্চঃস্বরে কাঁদতে জানে না |
ফিরছি আমি বৃষ্টি মাথায় অশ্রু গুলো ঢেকে
মাথার ভিতর বিরহ রা কবিতায় যাচ্ছে শব্দ গেঁথে
ইচ্ছে ছিলো বিরহ কে পাব আপন করে
তোমার দেওয়া আগুন টুকু বুকে পুষে;
ইচ্ছে গুলো এলো মেলো এমন কেন হলো !
তোমার চোখে হঠাত্ করেই ভালোবাসা জন্ম নিলো !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




