আর কত চোখ কান বন্ধ করে এড়িয়ে চলবে
দেওয়ালের টিকটিকি টা যে মরে গেছে
ক্যালেন্ডারে পাতা যে সব ঝরে গেছে.. সেই কবে;
ক্ষুধার্ত আর্তনাদ বাঁচার আকুতি মারামারি হানাহানী
এই সব সময়ের দূর্দশা
সব দেখে চুপ করে জীবনকে হাতে তুলে ভাল সেজে বসে থাকা, আর কত ?
ঙ্গানী ঙ্গানী ভাব করে অর্থহীন বাহূল্য কথায় মার প্যাঁচ ধরে আর কত অভিনয় চলবে,
আর কত রক্ত পেলে তুমি যথেষ্ট বলবে,
আর কত মূকাভিনয় তুমি করবে ?
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




