তুমি আকাশ দেখে বলো -সুন্দর
আমি দেখি শূণ্যতা
তুমি পাখিদের ডাক শুনে বলো -সুন্দর
আমি শুনি দূর্বোধ্য ভাষাহীন ধ্বনি
তুমি ফুল দেখে বলো -সুন্দর
আমি দেখি শুধুই ঝোপঝাড় কাটা
তুমি প্রজাপতি দেখে বলো -সুন্দর
আমি দেখি শুয়োপোকা, ছুঁলেই ঘা;
তোমার এলো চুল দুরন্ত বাতাসেরা করেদিলে এলোমেলো
তুমি মুখ থেকে সরাতে সরাতে ওদের বলো -অসহ্য
আমি বলি সুন্দর, এর থেকে সুন্দর আর কিছু না |
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




