somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নৈঃশব্দের সময়

১৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চারদিকে এত জল্পনা কল্পনা চাপা উত্তেজনার মাঝেও যখন তুমি আস
পাড়ার বকাটেদের সিটি দলীয় নব্য সন্ত্রাসীর লোলুভ দৃষ্টি অগ্রাহ্য করে
পথের আগ্লেয়াস্ত্র মারনাস্ত্রের সংঘাতের ভয় পায়ে পিষে
তখন আমার ভিতর কিছু যেন একটা হয়
বোঝাতে পারবো না সেটা
ওটা কোন আনন্দ ধ্বনি কিংবা কবিতার ভাষা নয় |

তোমার কোমল মুখে যখন দেখি বিষন্নতা
চোখে ছাপ ফেলে পুশে রাখা অপমান ঘৃণা
বুক ধক করে ওঠে
নিজেকে বড় অযোগ্য মনে হয়
নিজেকেই ধিক্কার দেই
অন্তঃরাত্মা কুঁড়ে কুঁড়ে খায় অক্ষমতা
এই ঘৃণা যেন পাওনা আমার ও কিছুটা |

হেঁটে হেঁটে নিরবতায় কাটে অনেকটা পথ
নদীর ধারে দু হাটুর মাঝে মুখ ডুবিয়ে তুমি চুপ করে যখন বসে থাকো
আমার মাঝে তখন চলে প্রচন্ড সংগ্রাম
প্রতিটা রক্ত শিরা উপশিরায় ছড়িয়ে পড়ে উন্মত্ত শ্লোগান
ছুঁচ ফোটায় প্রতিটা জীবিত লোহিত কোষ
তোমার লজ্জা অপমানের প্রতিশোধ চাই
চাই ছিঁড়তে এই নষ্ট সময়....
আমি অক্ষম স্বৈরাচারী শাষকের মত চুপ করে থাকি মনের মাঝে দেহের মাঝে সংগ্রাম পুশে
এর থেকে আর বেশি কি বা পারি.....

তারপর একসময় যেন এক যুগ পরে
তুমি নিরবতা ভেঙ্গে যখন বলো, ভাল আছো
যখন প্রতিউত্তরে অস্পষ্ট এক শব্দে বলি হুঁ
তখন কিছুই চাপা থাকে না
সে দীর্ঘঃশ্বাস শুনে তোমার চমকে উঠার কথা
তুমি চমকাও না
যেন ধরে নিয়েছো উত্তর টা হবে এটাই
জানি এটা কোন উদাসীনতা বা অবহেলা নয় এসব ই এই সময়ের নির্মম বাস্তবতা |
তারপর আমাদের মাঝে নেমে আসে আবার শুধুই শব্দহীন স্তব্ধতা
বাতাসের একটানা শোঁ শোঁ
জল থেকে উঠে আসা এক চোখ কানা কোন কাঁদা খোঁচার ডানা ঝাপটানো
দূরের হাইওয়ে থেকে লরির ঘড় ঘড় শব্দ আর কিছু না
যেন আমাদের সব ভাষা হারিয়ে গেছে ঐ লরির চাকায় পিষে
আমাদের সব চোখ অন্ধ হয়ে গেছে কাঁদা খুঁচে খুঁচে
এসব ভাবতেই অজান্তে চোখে ভিজে উঠে
ওটা লুকাতে গিয়ে ধরা পড়ে লজ্জায় ছোট হয়ে যায় আরো সঙ্কচে
বলি ওটা কিছু না হয়তো কোন পোকা
তুমি কখনো রুমাল দিয়ে ওটা সরাতে আসনা
জানি তুমি ও বোঝ কোন পোকা কুঁড়ে খায় কোন অক্ষমতা অশ্রু নামায়
আমাকে বলে দিতে হয় না সেটা
এখন শুধুই নৈঃশব্দের সময় |
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×