somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছেঁড়া খাতার কাব্য

০২ রা জুন, ২০১৩ সকাল ১০:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১.
তুমি কি ঋতু ভোলা ফুল
১২মাস সারা বেলা গন্ধ বিলানো বকুল ?
তুমি কি জমিয়ে রাখো ঝরা পাতা
বসন্তের স্মৃতি ধরে মৌল গানে গাঁথো বিরহী শব্দের কবিতা ?
আমি তো নীলকন্ঠ পাখি নই বারবার ফিরে এসে ডেকে যাবো, সাত সমুদ্রের ঢেউ নই যে উপকূলে বালু'র বুকে মুক্ত ভরে ঝিনুক রেখে যাবো
আমি আমি ই, আমি সব ভুলে যাবো
তার পর এ ডাল থেকে ও ডালে উড়ে যাবো
আমাকে চেতনার বেড়া জালে যে ভাবেই বাঁধো

২.
নীলিমা কে তো যায় না ধরা
মুহূর্তেই সে হারায়
কোন দুরাশায় হাত বাড়িয়ে ধরতে তাকে বৃষ্টিমাঝে দাড়ায় ?
আমার উঠানে ঝরলেই তো সে আমার কেউ নয়,
উঠান পেড়োলেই চোখের আড়াল
সে অন্যকারো হয়

৩.
তোমার দেবার জন্য অনেক কিছু
অনেক সময় ধরে
ভেবে পাইনি কিছুই দেবার সময়
কি বলো তুমি নেবে
কাক চক্ষু দিঘি নাকি একলা পাখির ঝিল
পরম রোদের আলতো ছোঁয়া
নাকি বৃষ্টি মাখা দিন;
তোমায় দেবার অনেক কিছুই ছিলো
ছিলো অখন্ড জীবন
কুয়াশা জড়ানো সকাল জুড়ে উষ্ণ চায়ের ওম,
ভেবে পাইনি কিছুই দেবার সময়
মন রেখেছি অচেনা ভয়ে ধরে
অবশেষে আজ ওটাই দেবো
বলো কি তুমি নেবে ?

৪.
এখন আর তোমাকে ভালোবাসি না
সত্যি বলছি এখন মনে হয় নিজেকে বাসি তার থেকে বেশি
কিংবা নিজেকে না সৃষ্টি কে
অনেক প্রত্যাক্ষাণ দেখেছি অনেক অবঙ্গা
এটা হয়তো অভিশাপ কোন শুকিয়ে যাওয়া ঘা
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×