চিঠি দিতে হবে, এমন কোনো কথা নেই
দিয়োনা না হয় চিঠি
খামে তুলে দু লাইনের কবিতা
অথবা দু'টি শব্দ "ভালো থেকো"
চিঠি দিতে হবে এমন কোনো কথা নেই |
জানি না কখন বৈশাখ আসে কখন আষাঢ়
কতোটা সময় পেরোলে সোনালী হয় সবুজ জমিন
শোধ করে কৃষকের ঋণ,
কথা রাখে কিনা অতিথী পাখিরা সরোবরের কাছে
"আবার দেখা হবে নিদারুন শীতে"
শুধু জানি অবসরে কথার কবুতর পালকের বিন্যাসে ঝলমলে রোদ মেখে এলেই ভোর
না এলেই অন্ধকার রাত |
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১৩ রাত ৮:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



