প্রতীক্ষায় থেকো না আসবো না আমি
তোমার ভাগ্য নষ্ট প্রেমিকের সাথে লেখা
তোমার পবিত্রতায় সে পাবে শুধু উদ্দীপক কামুকতা
সে নখে কাঁটবে পাঁপড়ি ছিঁড়বে
প্রয়োজন শেষে চলে যাবে পায়ে পিষে,
নয়তো তুমি ভোগ্য পণ্যের মতো বাজারে উঠবে
অমূল্য হয়েও পাঁচ টাকায় বিকোবে
বিশেষ দিনে যা সুবিধাবাদী সিন্ডিকেটের চক্রান্তে তিন অঙ্ক ছাড়াবে
তোমার জন্য পড়বে চর্তুদিকে হাহাকার
বেধে যাবে ওদের মাঝে ভয়ংকর সংঘাত|
তোমাকে নিয়ে বসবে নিলাম
তর্ক দাম হাকা হাকি
ক্রেতা বিক্রেতার মন কষাকষি
তবে বুঝবে না তারা বুঝবে না এ পৃথিবী
তোমার মূল্য কতক্ষাণী |

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




