এই শহরের ভালোবাসার ইতিহাসে আমার কোন জায়গা ছিলো না
অথচ কফি হাউজ রেস্তরা পাড়ার গলি পথ সব ছিলো ভালোবাসায় চিত্রিত,
আমি একা হেঁটে গেছি শহরের বাতিস্তম্ভের নিচ দিয়ে
যেখানে সন্ধ্যাকালীন প্রেম আলাপে মগ্ন প্রেমিক যুগল
পাশেই দেহপ্রসারিনী'র সাথে দর দামে ব্যস্ত অসুখি পুরুষ,
ঘরে ফিরেছি সে সব গলি পথ ধরে যেখানে নিয়মিত ব্যবহৃত হয় জন্মনিরোধক
কুমারীত্বের অভিশাপ কাঁটায় কিছুটা ক্ষুধার্ত মানুষ,
সে সব ফ্লাটে হয়তো আমিও থেকেছি যেখানে মাঝ রাতে ঘর ছাড়ে নারী পুরুষ শরীরি সম্মোহনে
নগ্নপুরুষ এর বুক দখল করে পরস্ত্রীর উন্মুক্ত চুল |
এই শহরে ভালোবাসা বড়ই বিচিত্র,
তার কড়ালগ্রাসী চুম্বন দখল নিয়েছে লাইব্রেরী শপিংমল ধাবমান অটোরিক্সার ভেতর|
ভালোবাসা এখানে নেশার মত মূল্যবোধের গলা চেপে ধরে নিষিদ্ধ আহবানে
ভালোবাসা বিকোয় এখানে প্রকাশ্য দরদামে |

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



