এবার আমি অন্য মানুষ হব,
পথে চেনা জানা মানুষ দেখে মিছে ভদ্রতা কুশল আসল-
সামাজিকতার এসব অভিনয় থেকে মুক্ত হব,
আমার ঘর আর কখনো তাদের বিনোদন কেন্দ্র হবে না,
দরজার বাইরে থাকবে না লেটার বক্স,
বছরে একটা চিঠি না এলেই বা কি?
কেমন আছি?-
প্রশ্ন করা সহজ,
এক কথায় এক চিঠিতে আমি কি করে জানাই, কেমন ছিলাম?
কেমন গেছে গত ৩৬৫টা দিন?
এবার আমি অন্য ভাবে বাঁচবো সম্পর্কহীন,
ছাড় দেব না, নিজের টুকু নেব ন্যায্য মূল্যে বুঝে..
জানো রুবাইয়াত, প্রেমিকা থেকে পতিতার মূল্য কম, বন্ধু থেকে সহজলভ্য শত্রু।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




