তুমি আমায় সুখের কিছু কথা বলো
কিছু কথা প্রেমের,
কিছু কথা মিথ্যা হোক
কিছু চুম্বনে না থাকুক ওষ্ঠ
স্রেফ এক গেলাস সুপেয় জল দিয়েই বলো অমৃত সুধা,
আর আমি সন্ধ্যার এ ঘোর লাগা ক্ষণে
পাখিদের মত আকাশ কে দু পা দেখিয়ে
অনন্তে তলিয়ে যাবার জন্য করি একটি নৌকার নির্মান।
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




