আজ এ পৌষের নিঃস্তব্ধ বিকেলে এসে
আমাদের কোন আসবাব নেই,
মেহগনি কাঠের শোকেস
সেগুন চেয়ার কাঁঠালের খাট
সব নিয়ে গেছে সময় শকট,
ঘাসের সমুদ্রে শুধু শুয়ে আছে আকাশ।
আমাদের সাথে সাথে বদলে গেছে কবিতার ভাষা প্রকরণ রীতি
ছন্দ চিত্রকল্প প্রতিভতা,
আজ নেই তোমার কন্ঠার হার
দিগন্তের ওপারের পাখিরা নিয়ে গেছে ফিরিয়ে রংধনু নেকলেস
টিয়ে রঙ্গা সবুজ আঁচল।
আজ আমাদের কোন আসবাব নেই
নেই কোন বিলাসী বসন একে অন্য কে ভোলাবার
আজ আমরা বড় বেশি নিঃস্ব,
ঘাসের সমুদ্রে শুধু শুয়ে আছে আকাশ।
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




