হাত ধরতেই কেঁপে উঠলো সে,
চোখে চোখ পড়তেই মনে হলো বড় বেশি এগিয়েছি
তাই চলে এলাম,
দু পা পুঁতে দাড়িয়ে গেলাম শান্ত বৃক্ষের মত ডালপালা মেলে,
কঠিন মাটি ভেঙ্গে জল তুললাম
ফুল ফোঁটালাম দশ টি আঙুলে,
হাতের তালু মেলে দিলাম নির্ভর নীড়ের মত,
খুব হাসলো সে এসব ছেলেমানুষীতে,
এ ডাল ও ডাল ঘুরে
তারপর উড়ে গেল পাখিদের রাজ্যে;
তার নাকি আকাশ ছোঁয়া সাধ!
ততদিনে আমি মাটির বন্ধনে বাঁধা
পৃথিবীর পরে একটি শান্ত নীরব গাছ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

