একটু একটু করে ক্ষয়ে যাচ্ছে রাত
ম্লান হচ্ছে চাঁদ,
প্রতিমুহূর্তে অমাবস্যা'র নিকটতর হচ্ছে সে, নিকটতর দিনের ও;
তবু সে দেখা পাবে না কখনো সূর্যের,
মহাবিশ্বের অস্থির ঘূর্ণন তাকে নিয়ে যাবে বিপরীতে;
একই পৃথিবীর পরে কত শত পূর্ণিমা ধরে রেখেছিল চাঁদ-
কত রূপলি অশ্রু,
কত রৌদ্রের উষ্ণতা দিয়ে সূর্য সাজিয়ে ছিলো সৌর দিন
কেউ কখনো জানবেও না,
শুধু দেখে যাবে একে অন্যের অপস্রিয়মান ছায়া!
কখনো কখনো মানুষে মানুষেও কাছাকাছি যেতে
লেগে যায় অসীম সময়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


