তুই কি আমার নিঃসঙ্গ সেই রাত্রি হবি, আঁধার কালো অন্ধকার?
জড়িয়ে রবি চাদর হয়ে, তুই আর আমি থাকুক সব বন্ধ দার।
তুই কি আমার বিকেল হবি?
বুক পকেটে জমতে থাকা রোদন গুলো ছিনিয়ে নিবি?
তুই কি হবি? তুই কি শুধু ই এ বুকেতেই কেঁদেই যাবি,
আসবি যাবি চোখ রাঙ্গাবি?
আমি কি শুধু ই তোর কান্না চেপে
হাত মেলাবো, হাসির ঢং এ ঠোঁট নাচাবো,
পেড়িয়ে যাব একাই এই বিষম কাল?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






