ভাষ্কর যেভাবে ছুঁয়েছে পাথর
আমরা সে ভাবে পারিনি ছুঁতে,
পাথর কেয়ারি শ্রমিক শত শত পাথর কাঁধে পিঠে
রাত দিন বয়েও কখনো পারেনি,
তবু বয়ে গেছে নদী ক্ষয়ে গেছে পাথরের গা।
চিত্রকর যেভাবে তুলে এনেছে দুঃখ
আর্টগ্যালারির ঝলমলে আলোর তলে,
আমরা কখনো পারিনি ও ভাবে আপন করতে শিল্প সৌন্দর্য্যে তাকে
দুঃখেরা তবু নিজ থেকে হয়েছে আপন,
আমরা শুধু ভালবেসে দুঃখ ছুঁয়েছি
লুকিয়েছি হৃদয়ে পাথরের তলে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






