আমরা পাজামা ফেলে পা গলিয়ে দিলাম প্যান্টের ভেতর
ধূতির গাঁট খুলে পকেটে তুলে নিলাম চামড়ার ওয়ালেট
পয়সার বদলে ভরে নিলাম চকচকে কাগজের নোট,
আমাদের চারদিকে ছড়িয়ে গেল খুঁচরো সিঁকি
তারপর ও কমলো না আমাদের মুদ্রাস্ফীতি।
আমরা বেঁছে নিলাম অমেরুদণ্ডী নতজানু জিহ্বা
লালাসিক্ত কথা র সম্মোহনী ধরণ,
আমরা নিরপত্তার নামে দরজায় দরজায় লাগালাম লোহার কপাট
বসালাম অস্ত্রধারী প্রহরী
তারপর ও আমাদের নিশ্চিন্ত ঘুম এলো না,
আমরা জানলাম ও না খুঁচরো সিঁকির সাথে আমরা স্বাধীনতা ফেলে
বশ্যতার সন্ধিপত্র ভরেছি পকেটে।
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






